Frequently bought together

Majlis || মজলিস KUDRAT RANGI BIRANGI || KUMAR PRASAD MUKHOPADHYAY || কুদরত রঙ্গি বিরঙ্গী|| কুমারপ্রসাদ মুখোপাধ্যায় Detective Tarinicharan || Koushik Majumder || ডিটেকটিভ তারিণীচরণ | কৌশিক মজুমদার
Total price: ₹1099

‘কুদরত রঙ্গি-বিরঙ্গী’ লিখে ইতিপূর্বেই বাঙালিকে মাতিয়েছেন কুমারপ্রসাদ মুখোপাধ্যায়। এই গ্রন্থের নামই বলে দিচ্ছে, এবারে সঙ্গীতের ঠাটবাট যত না, তার চেয়ে লেখক বেশি ঝুঁকেছেন গানের আড্ডার চৌহদ্দিতে। নিটোল রস-রসিকতার রকমারি সব মজলিসে। সঙ্গীতের জগৎ আশ্চর্য আর বিচিত্র জগৎ। কিংবদন্তি ওস্তাদদের সুরই শুধু নয়, এই জগতের অন্তঃস্থলে তৈরি হয় কত ঘটনা, কত অজানা গালগল্প আর খাঁটি সরস কথকতা। গান-বাজনার তান-তুকের চেয়ে সেই অচেনা ভুবনের কাহিনী আরও মনোহর। এই গ্রন্থের লেখক নিজে সঙ্গীতসাধক। অথচ তিনি কেবল সঙ্গীত-সাধনায় জীবন ভরাতে চাননি। সঙ্গীতকে বুঝে- সমঝে রসিক হয়ে উঠেছেন। আসরে আসরে দেখে ফিরেছেন, চেখে ফিরেছেন রথী-মহারথী গাইয়ে-বাজিয়েদের সদাচার, ঘর ও ঘরানা। লেখক তাঁর সুরের সাম্পানকে বেঁধেছেন সুরনদীর ঘাটে-ঘাটে। সেখান থেকে সংগ্রহ করে আনা গুণী ওস্তাদদের রস-রসিকতার এক একটা কলিকে তিনি পরিবেশন করেছেন অন্য মূর্ছনায়। স্রেফ আড্ডার ঢঙে লেখা এই রচনা মনের তন্ত্রীতে বাজিয়ে তোলে অন্যতর সুর।

Weight 0.4 kg
Binding

ISBN
Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,552 books →

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now