0 0

Frequently bought together

Maner Bikar O Pratikar || Dhirendranath Nandi || মনের বিকার ও প্রতিকার || ধীরেন্দ্রনাথ নন্দী Eksho Bacharer Sera Galpa (Bengali Edition) || একশ বছরের সেরা গল্প Aparadh Bigyan Vol-2 || Dr. Panchanan Ghoshal || অপরাধ বিজ্ঞান খণ্ড-২ || ড. পঞ্চানন ঘোষাল
Total price: ₹1373

আমরা জানি, স্বাস্থ্যই সম্পদ। পরিপূর্ণ ও সার্বিক স্বাস্থ্যের জন্য শরীরের সঙ্গে সঙ্গে মনের ক্রিয়াকলাপ, গতিবিধি ও অসুখ-বিসুখ সম্বন্ধে বিজ্ঞানসম্মত কিছু ধারণা ও জ্ঞান আমাদের প্রত্যেকেরই থাকা দরকার। কিন্তু মুশকিল এই যে, মনের বিষয়ে জরুরি ও জ্ঞাতব্য কথাগুলি সহজ করে, সুন্দর করে, সর্বোপরি বাংলা ভাষায় বলতে পারার মতো মানুষ বড় কম। সুখের কথা, স্বনামধন্য মনোবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক-অধ্যাপক ধীরেন্দ্রনাথ নন্দী স্বয়ং এগিয়ে এসেছেন এই অভাব মেটাতে। মনোরোগের চিকিৎসা ও শিক্ষণের কাজে তাঁর সুদীর্ঘ কর্মজীবনের বহুমুখী অভিজ্ঞতার ভিত্তিতেই ডাক্তার নন্দী রচনা করেছেন ‘মনের বিকার ও প্রতিকার’ শীর্ষক এই গ্রন্থ। মনোবিজ্ঞান ও মনোরোগ সম্পর্কে বাংলা ভাষায় রচিত এই বইটি চিকিৎসাশাস্ত্রের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ সংযোজন। বিজ্ঞানের মতো জটিল বিষয়ও বর্ণনাভঙ্গির প্রাঞ্জলতায় কত সহজ ও সুবোধ্য হয়ে উঠতে পারে, এ গ্রন্থ তারও এক অনন্য নিদর্শন রূপে গণ্য হবে। এ বই পড়ে বহু মা-বাবা সন্তান লালনপালনের ক্ষেত্রে বহু সুপরামর্শ ও বহু জটিলতার সমাধান খুঁজে পাবেন। সাধারণ পাঠক থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, শিক্ষক ও সেবিকারাও উপকৃত হবেন এ-গ্রন্থ পাঠে। এমনকী মনোচিকিৎসকরাও এ-বইটিকে গাইডবুক হিসেবে ব্যবহার করতে পারবেন। বর্তমান পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণে মনোরোগ সংক্রান্ত আধুনিক চিন্তাভাবনার কথা যুক্ত হয়েছে।

Weight 0.7 kg
Binding

Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now