অ১৮৯০ সালে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের জমিদার বাড়ীতে ঘটে গেল দুঃসাহসিক চুরি! জমিদার বাড়ির শতাব্দী প্রাচীন বিশাল শিব লিঙ্গের মাথা থেকে সোনার ত্রিপুণ্ড্রক খুলে নিয়ে গেল এক বিদেশী চোর। অনাথ ভজনকে কোলে পিঠে মানুষ করেছিল ডাকাবুকো লেঠেল লখাই সামন্ত। হঠাৎ করে খুন হয়ে গেল সে !গ্রামের মহাজনের নজর পড়ল তার ভিটের ওপর তারপর কি হল? ভজন কি বাঁচাতে পারল তার ভিটে মাটি?
এরপর ঘটতে শুরু করল একের পর এক আশ্চর্য সব ঘটনা!
রহস্য রোমাঞ্চ ভূত আর মজার এডভেঞ্চার কাহিনী নিয়ে অভীক সরকারের লেখা জমজমাট উপন্যাস মিত্তির বাড়ীর গুপ্তধন…..

Deep Prakashan
A vibrant hub for diverse Bengali creative fiction, historical chronicles, and quality text books.








– Palash Kundu (verified owner)
Rated 5 out of 5 stars
– Sankhadip Chowdhury (verified owner)
Rated 5 out of 5 stars
– koustavdeb390 (verified owner)
মিত্তির বাড়ির গুপ্তধন মোটামুটি ভালোই লেগেছে।
গল্পের শুরুটা বেশ সুন্দর এবং রহস্যময়—পুরোনো বাড়ি, গুপ্তধন আর অতীতের নানা ঘটনা বেশ আগ্রহ তৈরি করে।
শুরুর দিকের পরিবেশ আর গল্প বলার ধরনটা আমার সবচেয়ে ভালো লেগেছে। তবে গল্প যত এগিয়েছে, কাহিনি ধীরে ধীরে একটু বেশি কল্পনানির্ভর হয়ে গেছে।
ভূত, অলৌকিকতা আর নানা অ্যাডভেঞ্চার উপাদান যোগ হওয়ার পর গল্পটা কিছুটা জটিলও লেগেছে।
ফলে শুরুর যে রহস্যের টানটা ছিল, শেষের দিকে সেটা খানিকটা ছড়িয়ে যায়।
তবুও বইটিতে একটা পুরোনো দিনের অ্যাডভেঞ্চারের মজা আছে।
রহস্য, গুপ্তধন আর অলৌকিকতার মিশ্রণ পছন্দ করলে বইটি ভালো লাগতে পারে।
সব মিলিয়ে, খুব অসাধারণ না হলেও সময় কাটানোর জন্য উপভোগ্য একটি পড়া।