Frequently bought together

MUKHE BACHTE GAON UJAR || PRASENJIT DUTTA Laloniya || Prasenjit Dutta || লালনীয়া || প্রসেনজিৎ দত্ত Aparadh Bigyan Vol-2 || Dr. Panchanan Ghoshal || অপরাধ বিজ্ঞান খণ্ড-২ || ড. পঞ্চানন ঘোষাল
Total price: ₹628

বহুরূপী কালীপদ পাল লেখককে বলেছিলেন ‘শিবঠাকুর যদি না আইত এ জীবন বৃথা হয়ে যেত।’ মনে হল, তাই তো! কত যে শিব-সাজ নিয়ে বহুরূপী দেখি। শিব তো এঁদের আশ্রয়, দু’টি অন্নের জোগানদার। এমন অনেক না-শোনা না-জানা কথা প্রসেনজিৎ তাঁর বইতে এনেছেন, টইটই করে না ঘুরলে এসব জানা যায় নাকি?
‘মুখ বাছতে গাঁ উজাড়’ বইয়ের ভূমিকায় এভাবেই নবীন লেখক প্রসেনজিৎ দত্তর কর্মকাণ্ডকে স্বীকৃতি দিয়েছেন স্বনামধন্য লেখিকা লীনা চাকী। প্রসেনজিতের এই আশ্চর্য বইয়ের পাতায় রয়েছে লোকায়ত জীবনের এমন প্রতিবিম্ব, যা গভীর ভাবে না খুঁজলে অনুভব করা যায় না। বইটির পাতায় পাতায় রয়েছে সেই দুনিয়ার খোঁজ, যা রয়েছে আমার-আপনার জীবনের সমান্তরালে। খুব কাছেই। কেবল ‘চক্ষু মেলিয়া’ দেখতে না পারায় তা অধরা থেকে গিয়েছে। সেই অচিন পৃথিবী, মাটির গন্ধের রসে সম্পৃক্ত জগতের খোঁজ এবার আপনার অপেক্ষায়। পটুয়া, বহুরূপী, ছৌ-শিল্পী, বলাগড়ের নৌকোর কারিগর, জেলেপাড়ার সঙ। মানুষ রতন। জীবনের ভিতরে উঁকি দিয়ে তুলে আনা মহাজীবনের খোঁজ এই বইয়ের পাতায় পাতায়।

Weight 0.5 kg
Binding

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed