এই কাহিনি আজ থেকে একশো বছর পরের নতুন পৃথিবীর কাহিনি। মহাবিশ্বের ব্ল্যাক হোলে আদিম শক্তিরা সুপ্ত হয়ে থাকেন, আর যখনই তাঁরা আত্মপ্রকাশ করতে চান, বিগ ব্যাং-এ সৃষ্টি হয় নক্ষত্র জগৎ। এই আদিম শক্তিরা ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করেন, যার একটিই উদ্দেশ্য, জগতের মঙ্গল সাধন। পৃথিবী গ্রহে তাঁরা এই ক্ষমতা অর্পণ করলেন মানুষের ওপর। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হল না, মানুষের মস্তিষ্ক ভাইরাসে আক্রান্ত হল, আর এই ভাইরাসের কারণে সেইসব সহজাত প্রবৃত্তির জন্ম যা সর্বজনের মঙ্গল কামনার পরিপন্থী ভাবনা; আদিম শক্তি তখন ভ্রুণ অবস্থাতেই প্রতিটি মানব শিশুর মস্তিষ্ক থেকে সেসব নিউরনকে নির্মূল করলেন, যা এমন প্রবণতার জন্ম দেয়। একই সঙ্গে তাঁরা তৈরি করলেন শ্রমিক সমাজ যারা মানুষের কল্যাণে নিয়োজিত। প্রতিষ্ঠা হল প্রাচুর্যপূর্ণ, শোষণহীন, পারস্পরিক সহযোগিতার এক আদর্শ পৃথিবী।কিন্তু সহজাত প্রকৃতির অর্ধেক অংশ হারিয়ে মানুষ হয়ে উঠল আদিম শক্তির আজ্ঞাবাহক মাত্রা, পরাধীন।

Ananda Publishers
A legendary pillar of Bengali literature and publishing since 1957.
Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.













Reviews
There are no reviews yet.