কোভিডের পর কলেজ আবার খুলেছে। অনলাইন ক্লাসের দিন শেষ, ফিরে এসেছে ক্যান্টিনের চাউ, ল্যাবের জানলায় উঁকিঝুঁকি, আর কলেজের কনফেশন পেজ। সেখানে নাম লাগে না, পরিচয় লাগে না, শুধু একটা কেচ্ছা লাগে। দুই ক্লাস-টপার অঞ্জনা আর শমীক ফ্লো-চার্ট বানিয়ে হোটেলে গেছে ‘এক্সপেরিমেন্ট’ করতে, অথচ শেষ পর্যন্ত আলোচনা করছে জাভাস্ক্রিপ্টের এরর নিয়ে। রায়া হাবুডুবু খাচ্ছে এস ডি স্যারের প্রেমে, আর তার রুমমেট শিঞ্জিনী তাকে সামলাতে সামলাতে নিজের মনের কথাটা কাউকে বলতেই পারছে না। ডিভোর্সের মামলায় ক্লান্ত অরুন্ধতী ম্যাম হঠাৎ দেখেন, তাঁর নামও জড়িয়ে গেছে এক অচেনা পোস্টে। আর এই সব কিছুর আড়ালে বসে মজা লুটছে দাশু। কে সে, কী করে, সেটা বলা যাবে না। নাম প্রকাশে সে-ও অনিচ্ছুক। একটা ইনিশিয়ালের পোস্ট, পাঁচশো কমেন্ট, আর কয়েকটা জীবন ওলটপালট। হাসতে হাসতে পড়তে শুরু করবেন, শেষে বুঝবেন, এ আসলে বন্ধুত্ব, অভিমান আর বড়ো হয়ে ওঠার গল্প।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম
















Reviews
There are no reviews yet.