ছোটগল্প বাংলা সাহিত্যের গর্ব। বাংলা ছোটগল্পের গর্ব নরেন্দ্রনাথ মিত্র। আবু সয়ীদ আইয়ুব তাঁর একটি গল্পকে চিহ্নিত করেছিলেন “পৃথিবীর শ্রেষ্ঠ বড় গল্পের পর্যায়ে উন্নীত”-রূপে। সমকালীন ডাকসাইটে গল্পকার সন্তোষকুমার ঘোষ তাঁকে স্থান দেন “নপাসাঁ, ও’ হেনরি, শেখভ কি রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ আসনে।” বস্তুত, বাংলা ছোটগল্পে নরেন্দ্রনাথ মিত্রের আসনটি দীর্ঘকাল আগেই সুচিহ্নিত। লেখকজীবনের সূচনাকাল থেকেই তিনি স্বমহিন। পুরো চার দশক ধরে প্রায় পাঁচশো গল্প লিখেছেন তিনি। উপন্যাসের থেকেও গল্পগ্রন্থের সংখ্যা বেশি তাঁর। সমকালীন জীবন চিরকালীন হয়ে বিধৃত সেই সব গল্পে। নরেন্দ্রনাথের গল্পগ্রন্থগুলি, দুঃখের বিষয়, বহুকাল যাবৎ দুষ্প্রাপ্য ছিল। অথচ নিত্যই তাঁর বিভিন্ন গল্পের খোঁজ করেন গবেষক কি চিত্রপরিচালক কিংবা অনুরাগী পাঠক। তাঁদের সেই চাহিদার কথা ভেবেই নরেন্দ্রনাথের নানা মাপের পঞ্চাশটি করে গল্প নিয়ে প্রকাশিত হয়ে চলেছে, “গল্পমালা’র একেকটি খণ্ড। এর আগে তিনটি খণ্ড বেরিয়েছে। এবারের এই চতুর্থ খণ্ডেও ধরা রইল প্রায়-হারিয়ে-যাওয়া অথচ অবিস্মরণীয় পঞ্চাশটি স্বভাবসিদ্ধ গল্প। যেসব গল্পের জন্যই গল্পকাররূপে নরেন্দ্রনাথের খ্যাতি এবং যার মধ্য দিয়েই তাঁর প্রভূত মূল্যায়ন সম্ভবপর। এ-সংকলনের কোনও ‘ভূমিকা’ নেই। তার বদলে আছে নরেন্দ্রনাথেরই একটি রচনা “নিজের কথা: সাহিত্যচর্চা বিষয়ে তাঁর ব্যক্তিগত মনোভাবের কথা। প্রথম তিনটি খণ্ডের মতো এ-খণ্ডের গল্পগুলিও রচনাকালের ক্রন-অনুসারে বিন্যস্ত। প্রতিটি গল্পের শেষে রচনাকালের উল্লেখ রয়েছে। আর রয়েছে অন্তর্ভুক্ত গল্পাবলির পত্র-পত্রিকায় প্রথম প্রকাশের নির্দেশিকা। সম্পাদক অভিজিৎ নিত্রের নিবেদন-এর মধ্যেও লিপিবদ্ধ সংকলিত গল্পাবলি সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য।
Narendranath Mitra Galpamala Volume 4 || গল্প মালা খন্ড ৪||নরেন্দ্রনাথ মিত্র
Original price was: ₹700.₹560Current price is: ₹560.
প্রথম তিনটি খণ্ডের মতো এ-খণ্ডের গল্পগুলিও রচনাকালের ক্রন-অনুসারে বিন্যস্ত। প্রতিটি গল্পের শেষে রচনাকালের উল্লেখ রয়েছে। আর রয়েছে অন্তর্ভুক্ত গল্পাবলির পত্র-পত্রিকায় প্রথম প্রকাশের নির্দেশিকা। সম্পাদক অভিজিৎ নিত্রের নিবেদন-এর মধ্যেও লিপিবদ্ধ সংকলিত গল্পাবলি সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য।
About delivery estimates
This is an estimate. Actual delivery may differ depending on stock availability and courier or logistics disruptions.
Delivery dates are estimated for Indian pincodes only. For international orders, delivery time depends on actual logistics operations.
In stock
- Cash on delivery available
- Easy 7-day returns
- 100% secure payments
Frequently bought together
Only logged in customers who have purchased this product may leave a review.



















Reviews
There are no reviews yet.