চাঁদ উঠলেই সৌপ্তিক মেসেজ করত, ‘চাঁদ দেখছো?’ এখনও চাঁদ ওঠে। মেসেজ আর আসে না। বিয়ের ঠিক আগে এক ট্রেন দুর্ঘটনায় জিনিয়া সব হারিয়েছে। এখন সে বেঁচে আছে সৌপ্তিকের ফাঁকা ঘর, পুরোনো অ্যালবাম আর ওদের বাড়ির একটা চাবি আঁকড়ে ধরে। চারপাশের সবাই তাকে একটাই কথা বলে: ভুলে যাও, এগিয়ে যাও। উদ্দালক মফস্সলের স্কুলে অঙ্ক পড়ায়। বিয়ে-থার ঝামেলায় যেতে সে একেবারেই রাজি নয়। তার জগৎ বলতে বই, সাইকেল আর ছাত্র পল্টুর সঙ্গে রাতবিরেতে মাংস রান্না। মায়ের চাপে মেয়ে দেখতে গিয়ে সে এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসে। নাহ, গল্পটা পুরোটা বললে তো হয়েই গেল। এই কাহিনি কখনো হাসায়, কখনো চোখে জল আনে। ‘নীল কাগজের ফুল’ কি ভালোবাসার গল্প? সেটা আপনারাই ঠিক করুন।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম













Reviews
There are no reviews yet.