0 0

Frequently bought together

Nirbachito Srestha Golpo || Prabhatkumar Mukhapadhaya || নির্বাচিত শ্রেষ্ঠ গল্প || প্রভাতকুমার মুখোপাধ্যায় SRESTHA GALPA || JHARESWAR CHATTOPADHAYA Srestha Galpa || Nilanjan Chattopadhyay
Total price: ₹936

বাংলা কথাসাহিত্যের জগতে একটি উল্লেখযোগ্য নাম প্রভাতকুমার মুখোপাধ্যায় (১৮৭৩-১৯৩২)। রবীন্দ্রনাথের মতো তিনি লেখনী চালনা করেছিলেন দু’ শতকেই।

উপন্যাস ও ছোটোগল্প দুটি শাখাতে তাঁর স্বচ্ছন্দ বিচরণ। তবুও প্রভাতকুমারের খ্যাতি মূলত ছোটোগল্পকার হিসেবে। তাঁর শতাধিক গল্পসমূহের মধ্যে আবার সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছে পারিবারিক পটভূমিতে লেখা সরস গল্পগুলি। তাঁর অধিকাংশ গল্পেরই পরিণতি মিলনান্তক। গল্পকথনে ক্লাসিক্যাল ভঙ্গি ও রস পরিবেশনে গার্হস্থ্যরসের প্রতি অত্যাসক্তির কারণে তিনি বাংলা ছোটোগল্পের জগতে ‘ভবভূতি’ হিসেবে পরিগণিত হওয়ার যোগ্য। একইসঙ্গে তিনি বাঙালি সমাজের বিশেষ এক সময়ের রূপকার। মূল্যবোধের ক্ষেত্রে তিনি ছিলেন মোটামুটি রক্ষণশীল। তাঁর অধিকাংশ গল্প রচনার পটভূমি শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ, যাঁরা ঔপনিবেশিক ধনতন্ত্রের চুঁইয়ে পড়া মিষ্টি রসটুকু তারিয়ে তারিয়ে সেদিন আস্বাদন করেছিলেন। এমনই নানা বিষয়-সম্বলিত বাইশটি বাছাই গল্পের সংকলন এ বই। এর মধ্য দিয়ে নিবিষ্ট পাঠক খুঁজে পাবেন জীবনরসে রসিক এক শিল্পীপুরুষকে, যিনি জীবনের প্রসন্ন রূপকেই চিরস্থায়িত্ব দিয়ে গেছেন নানাবিধ সংকটের মধ্যেও। গল্পগুলির মধ্যে ছড়িয়ে থাকা সস্মিত কৌতুক পাঠকের কাছে যেন অভাবিত যৌতুক হয়ে উঠেছে এই সুকোমল হৃদয়বৃত্তি-প্রধান লেখকের দক্ষ লেখনীর দাক্ষিণ্যে।

Weight 0.8 kg
ISBN

Binding

Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Prabhat Kumar Mukhopadhyay

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now