0 0

Frequently bought together

NONAJOLER NAKSHA || PALASH PODDER || নোনাজলের নকশা || পলাশ পোদ্দার SHAILYA CHAKRABORTY SAMAGRA || SHAILYA CHAKRABORTY Shaktinath Jha Rachana Samagra | শক্তিনাথ ঝা রচনা সমগ্র
Total price: ₹1567

সত্যিই মা কোনও শব্দ নয়, আবেগ। মা যেমন জন্মদাত্রী তেমনি অন্নদাত্রীও বটে। আর সেজন্যেই ফসলভরা দিগন্তবিস্তৃত মাঠ চাষিদের চোখে মাতৃস্বরূপিনি আবার নদী কিংবা গহন দরিয়া জেলেদের কাছে মা-ই বটে। জেলে বিপিন মালো প্রতিবেশীদের উপর নিদারুণ অভিমানে একদিন বাদা ছেড়েছিল। সেদিন হয়তো তার এই আপনভোলা ছেলের জন্যে কেঁদে আকুল হয়েছিল মা মাতলা। আবার দিঘার সমুদ্রকে আশ্রয় করে যখন সে ভালোভাবে বাঁচার স্বপ্নে বিভোর, তখন আবার তার জীবনে নেমে এল ঘোর অমানিশা। কিন্তু কেন? কী তার অপরাধ? কেনই-বা সমাজসেবাকে পাথেয় করে রাজনীতিতে পা রাখা বিপিনখুড়োর ছেলে অরুণকে দিঘা ছাড়তে হল? কেনই-বা এক অসহায় মায়ের চোখের মণি সৎ ছেলে বরুণকে হারিয়ে সে পাগলিনি? কেনই-বা মা পুতুলের দুই ছেলে রাতের আকাশের সব থেকে উজ্জ্বল তারাটার পানে তাকিয়ে বসে থাকে আজও? শকুনির দৃষ্টি নিয়ে ক্রুর ক্ষমতাবানেরা অট্টহাসি হাসে এক জেলে পরিবারের নিদারুণ অসহায়তা চাক্ষুষ করে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, মননশীল পাঠক সমাজের এই ক্ষমতালোভীদের বিরুদ্ধে সোচ্চার হবেন। বিপিন মালো ও তার পরিবারের দুঃখে দু-ফোঁটা চোখের জল ফেলে সহমর্মিতা জানিয়ে বলবেন, এ অন্যায়।

Weight 0.5 kg
Binding

Language

Pages

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by PALASH PODDER

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now