১৯৯৯-এর ২৪ ডিসেম্বর। কাঠমান্ডু থেকে দিল্লি যাওয়ার আইসি-৮১৪ বিমান হাইজ্যাক করেছিলেন পাকিস্তানের পাঁচ জঙ্গি। এরা প্রত্যেকেই হরকত-উল-মুজাহিদিনের সদস্য ছিলেন। এক সপ্তাহ ধরে অপহরণকারীদের সঙ্গে কথাবার্তা চালানোর পরে শেষ পর্যন্ত ১৭৯ জন বিমান যাত্রীর প্রাণ বাঁচাতে পাকিস্তানের তিন কুখ্যাত জঙ্গি নেতাকে মুক্ত করতে বাধ্য হয় ভারত। যাঁদের মধ্যে অন্যতম জৈশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহার। দেশের তরফে সেই ঘটনায় অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেদিন একজন সাধারণ আইবি কর্তার ভূমিকা পালন করলেও নিজের মনের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলছিল তাঁর। বলতে গেলে তখন থেকেই ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ লেখা হয়ে গিয়েছিল চিফ, বার্গার, ডক্টর, শঙ্কর এবং ভোলা কোডনেমের আড়ালে থাকা পাঁচ জঙ্গির। দীর্ঘদিনের প্রস্তুতি, ধৈর্য এবং সুযোগের ফায়দা তুলে এদের মধ্যে সবচেয়ে খতরনাক জঙ্গিকে ২০২২-এর ১ মার্চ নিকেশ করেন র’-এর অফিসারেরা। এই বইয়ে তুলে ধরা হয়েছে সেই টানটান উত্তেজনায় ভরা অপারেশনের বিস্তারিত বিবরণ। যে মিশনের নাম দেওয়া হয়েছিল—‘অপারেশন আলবিদা।’

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম













– Abhijit Chatterjee (verified owner)
Rated 4 out of 5 stars
– Soham Ray (verified owner)
Rated 5 out of 5 stars
– Swagata Rudra (verified owner)
Rated 5 out of 5 stars
– Souradeep Pati (verified owner)
Rated 5 out of 5 stars
– Tamal Mandal (verified owner)
Rated 5 out of 5 stars