0 0

Frequently bought together

Paan Suparir Desh || Nandini Chattopadhayay || পান সুপারির দেশ : প্রাচীন বঙ্গের অচিন‌ কাহিনি || নন্দিনী চট্টোপাধ্যায় Wood Saheber Rohoshyomoy Bunglow|| Saswati sengupta || উড সাহেবের রহস্যময় বাংলো ||  শাশ্বতী সেনগুপ্ত Borgi Elo Deshe || Shantanu Basu || বর্গি এল দেশে || শান্তনু বসু
Total price: ₹690

‘পান সুপারির দেশ’ সপ্তম শতাব্দীর বঙ্গদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে রচিত একটি ইতিহাস-আশ্রিত কাহিনি। এই উপন্যাসে ধরা পড়েছে বঙ্গ-বাণিজ্যের উজ্জ্বল চলচ্ছবি। সপ্তম শতাব্দীর সেই সময় বঙ্গ শাসন করছেন মহারাজাধিরাজ শশাঙ্ক ও উত্তরভারতের অধীশ্বর হয়ে বিরাজ করছেন উত্তরাপথনাথ হর্ষবর্ধন।

শশাঙ্ক-হর্ষবর্ধনের ইতিহাস প্রসিদ্ধ দ্বৈরথের পটভূমিতে  বঙ্গের চিরপরিচিত পান, সুপারি ও নারিকেলের মতো কৃষিজাত দ্রব্যের ব্যবসায় বঙ্গদেশ এই সময় বা বহু পূর্ব থেকেই বিশ্ববাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল। গুয়া বা সুপারির বদলে মাণিক্য, পানের বদলে মরকত এবং নারিকেলের বদলে শঙ্খ বিনিময়ের মাধ্যমে বঙ্গের বণিক সম্প্রদায় দেশে অর্থাগমের পথ উন্মুক্ত করে দিয়েছিলেন।

সমুদ্রপথে বাণিজ্যের পাশাপাশি দাস ব্যবসার কুপ্রভাব ও জলদস্যু জাহাজের  আক্রমণ ছিল সুবিদিত। এই সময়েই ভারতে এসেছিলেন জ্ঞানভিক্ষু হিউ এন সাং। পাঠ নিয়েছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের মহাজ্ঞানী আচার্য শীলভদ্রের পাদপীঠে বসে। সম্রাট হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় বাণভট্টের কালজয়ী কলমে রচিত হয়েছিল হর্ষচরিত ও কাদম্বরী।

পরিশেষে বলা যায়, এই উপন্যাস বঙ্গের প্রসিদ্ধ বন্দর তাম্রলিপ্ত থেকে শুরু হয়ে ছড়িয়ে গেছে দেশে দেশান্তরে।

Weight 0.5 kg
Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Nandini Chattapadhyay

View all

Recently Viewed