স্মরণজিৎ এর ছোট গল্প নাগরিক জীবনযাপনের থেকে বেরিয়ে ছড়িয়ে পড়েছে আধা শহর, মফসসল থেকে ছোট গ্রাম অবধি। তাঁর গল্পের মানুষজন আমাদের আশপাশের থেকেই উঠে এসেছে। তাঁর ছোট গল্পের মধ্যে উঠে এসেছে মানুষের রোজকার কষ্ট, জীবনযাপনের সংগ্রাম, একাকীত্ব, দ্বেষ, প্রতিহিংসা। আবার অন্যদিকে এসেছে বন্ধুত্ব, সহমর্মিতা এবং অবশ্যই প্রেম। তাঁর গল্পের প্রেক্ষাপট যেমন বিচরণ করেছে বর্তমান সময়ে, তেমন তাঁর গল্প আবার ছুঁয়ে গিয়েছে প্রাচীন বাংলা, স্বাধীনতা-পূর্ব সময় এবং নকশালের শহরকেও। কেবল বিষয়বস্তুর অভিনবত্বই নয়, স্মরণজিতের এইসব ছোট গল্পের নির্মাণও স্বতন্ত্র। তাঁর গল্পে যেমন অসহায় গরিব যুবকের কথা আছে, তেমন রয়েছে অন্যের বাড়িতে আটকে থাকা মেয়েটির কথাও। তাঁর কলমে যেমন উঠে এসেছে পুরোনো দিনের জলদস্যুদের গল্প, আবার তেমন করে এসেছে ক্যাব চালক মেয়েটির কাহিনিও। সহজ, ঝরবারে গদ্যে লেখা এই পঞ্চাশটি গল্প জীবনের উত্থান-পতনের নানান দিক ছুঁয়ে নদীর মতো প্রবাহিত হয়েছে এই বইয়ের পাতায়। আর বলেছে সাধারণ মানুষের স্নেহ, ভালবাসার কথা। তাদের ঘুরে দাঁড়াবার কথা। এনেছে এমন এক দর্শন যা দুঃখকষ্টের উর্ধ্বে উঠে জীবনকে অন্য এক আনন্দময় দৃষ্টিতে দেখতে শেখায়। সব মিলিয়ে স্মরণজিতের ছোটগল্প কেবল নানানরকম আশ্চর্য জীবনকাহিনির সম্ভারই শুধু নয়, এইসব গল্প সমস্ত পাঠকের জন্য পাঠ্যসুখের এক আনন্দ সফরও বটে.
Panchasti Galpa || Smaranjit Chakraborty || পঞ্চাশটি গল্প || স্মরণজিৎ চক্রবর্তী
3.0 1 ratingOriginal price was: ₹900.₹720Current price is: ₹720.
20% off
You save ₹180
Inclusive of all taxes
Check delivery date
Delivering to Change
About delivery estimates
This is an estimate. Actual delivery may differ depending on stock availability and courier or logistics disruptions.
Delivery dates are estimated for Indian pincodes only. For international orders, delivery time depends on actual logistics operations.
Condition✓New
🪔 BOI-FOTA Sale (ভাইফোঁটার উপহার, বই হোক সেরা পছন্দ) till 15 NovNo coupon needed
₹50 OFF above ₹999₹100 OFF above ₹1,599₹200 OFF above ₹1,99925% off shipping above ₹999
In stock
- Cash on delivery available
- Easy 7-day returns
- 100% secure payments
Frequently bought together
3.0
1 rating
1 review for Panchasti Galpa || Smaranjit Chakraborty || পঞ্চাশটি গল্প || স্মরণজিৎ চক্রবর্তী
Only logged in customers who have purchased this product may leave a review.



















– santanuatta227 (verified owner)
good book.