প্রফুল্ল রায় তাঁর দীর্ঘ লেখকজীবনে অজস্র গল্প-উপন্যাস লিখেছেন। বিপুল তাঁর অভিজ্ঞতা, তীক্ষ্ণ তাঁর পর্যবেক্ষণ শক্তি, গভীর তাঁর জীবনবোধ।
তাঁর কোন লেখাগুলি শ্রেষ্ঠত্বের শিরোপা পাবে তা সময়ই ঠিক করবে। কিন্তু অন্য সব লেখকের মতো তাঁর নিজের প্রিয় কিছু রচনা রয়েছে। সেগুলির প্রতি তাঁর অফুরান মমতা।
লেখকের অজস্র সৃষ্টি থেকে তাঁর ভালোবাসার ক’টি কাহিনি বেছে নিয়ে এই অসাধারণ সংকলন ‘পাঁচটি প্রিয় উপন্যাস’। নির্দ্বিধায় বলা যায় এটি পাঠকের কাছে হবে এক অতি মূল্যবান সংগ্রহ।
Panchati Priya Upanyas || Prafulla Roy
Original price was: ₹600.₹510Current price is: ₹510.
প্রফুল্ল রায় দীর্ঘ সাতাত্তর বছরের শুধু বাংলারই নয়, সারা ভারতবর্ষের নানা প্রান্তের মানুষজনকে তৃণমূল স্তর থেকে নিবিড়ভাবে দেখেছেন। শুধু প্রান্তিক গ্রামীণ মানুষই নয়, নাগরিক মানুষকেও। অনুধাবন করেছেন তাদের সুখদুঃখ, গ্লানি বা আত্মিক সংকট। বিপুল তাঁর অভিজ্ঞতা, তীক্ষ্ণ তাঁর পর্যবেক্ষণ শক্তি, গভীর তাঁর জীবনবোধ। এদের নিয়ে লিখেছেন অসংখ্য গল্প-উপন্যাস। এই সব রচনার কোনওটাই হেলাফেলা করে লেখা নয়। প্রতিটির সঙ্গে জড়িয়ে আছে তাঁর শ্রম, মেধা এবং অভিনিবেশ।
পাঠকের রায়ে সব লেখকেরই কিছু উপন্যাস শ্রেষ্ঠত্বের শিরোপা পায় কিন্তু লেখকের নিজের কোনও কোনও উপন্যাসের প্রতি থাকে অফুরান মমতা। প্রফুল্ল রায়ের অজস্র সৃষ্টি থেকে তাঁর ভালোবাসার ক’টি কাহিনি বেছে নিয়ে এই অনবদ্য সংকলন: ‘পাঁচটি প্রিয় উপন্যাস’। কেন প্রিয়, পাঠক এই সংকলনের পৃষ্ঠাগুলি উলটে গেলেই তা ধরতে পারবেন। নির্দ্বিধায় বলা যায় এটি তাঁদের কাছে হবে এক মূল্যবান সংগ্রহ।
This is an estimate. Actual delivery may differ depending on stock availability and courier or logistics disruptions.
Delivery dates are estimated for Indian pincodes only. For international orders, delivery time depends on actual logistics operations.
In stock
- Cash on delivery available
- Easy 7-day returns
- 100% secure payments
- We deliver worldwide
- Shipping charges will be shown at the final cart / checkout page
Frequently bought together
| Weight | 0.5 kg |
|---|---|
| Binding | |
| Language | |
| ISBN |
Only logged in customers who have purchased this product may leave a review.
























Reviews
There are no reviews yet.