Frequently bought together

Pathe  Ghate || Rani Chanda || পথেঘাটে || রানী চন্দ Prananath Hoio Tumi || Pritam Basu || প্রাণনাথ হৈও তুমি || প্রীতম বসু ALOCHAYA || SUCHITRA BHATTACHARYA || আলোছায়া || সুচিত্রা ভট্টাচার্য
Total price: ₹1280

পূর্ণকুম্ভ’র তীর্থসলিল থেকে শুরু করে হিমাদ্রির হাওয়া যিনি বাংলাভাষায় এনেছেন একদা, সেই রানী চন্দ-র লেখনীতে এবার ধরা পড়েছে এই বিরাট দেশের বিচিত্র রূপ। সন্ধানী দৃষ্টিতে দেখেছেন তিনি এদেশের অধিবাসীদের সনাতন আচার-সংস্কার, পোশাক-পরিচ্ছদ, ধর্মপালন আর গার্হস্থ্যজীবন। উত্তরাপথের অনামা সব অঞ্চল কিংবা দাক্ষিণাত্যের অচেনা ভূখণ্ড শুধু নয়— সমুদ্রগর্ভের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রোমাঞ্চকর পরিক্রমাও রানী চন্দ-র এই শেষতম ভ্রমণ-কাহিনিতে অন্যতর চেহারা নিয়ে এসেছে। সেই চেহারা তথ্য-সন্ধানী ঐতিহাসিক বা নৃতত্ত্ববিদের পরিশ্রমলব্ধ কঠিন অবয়ব ধরেনি; একজন চিত্রীর মুগ্ধ দৃষ্টির ফসল সেই চেহারায়। একান্ত তাঁর দৃষ্টি সবকিছুকেই গ্রহণ করে, স্বীকার করে— পথপাশে ঘাসের নামহারা ফুলের রংও সেখানে হারিয়ে যায় না। রানী চন্দ-র ভাষাতেও সেই বিমুগ্ধ অঙ্গীকারের প্রতিচ্ছায়া: এক পরম প্রাপ্তির প্রসন্ন উচ্চারণ। পাঠকের দৃষ্টিতে, মননে মুগ্ধশিল্পের সে কারুকৃতি অজানিতে সঞ্চারিত হয়ে যায়।

Weight 0.4 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New

1 review for Pathe Ghate || Rani Chanda || পথেঘাটে || রানী চন্দ

  1. – Sayan Banerjee (verified owner)

    Rated 5 out of 5 stars

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,545 books →

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now