যিনি পথের পাঁচালীকার, তিনিই পথের কবি। অর্থাৎ বিভূতিভূষণ। প্রকৃতি তাঁর রচনায় শুধু শোভাময়ী নয়, বাঙ্ময়ী। প্রকৃতির শরীরী উপস্থিতি যেন টের পাওয়া যায় তাঁর বর্ণনায়।যাঁর রচনায় সহজ-সরল মরমী কাব্যময়তা, তাঁর জীবন কিন্তু দুর্বোধ আর জটিল। সেই জটিল, মিস্টিক জীবনেরই গ্রন্থিমোচন এ-গ্রন্থের পাতায়-পাতায়। পথের কবি বিভূতিভূষণের চলার পথের দু-ধারে যে-অজস্র ঘটনার ফুল আর কাঁটা ছিল ছড়ানো, দুর্লভ নিষ্ঠায় আর দুস্তর পরিশ্রমে সেই সমস্ত কিছুকে সযত্নে কুড়িয়ে নিয়েছেন জীবনীকার কিশলয় ঠাকুর, উন্মোচিত করেছেন বহির্জীবন ও অন্তর্জীবনের এক অসামান্য আলেখ্য। বিভূতিভূষণের সমকালের ভদ্রেতর মানুষজন, শিল্পী-সাহিত্যিক পরিমণ্ডল, একাধিক প্রেমার্থিনী-অনুরাগিণীর উজ্জ্বল আবির্ভাব— এসব কথা যেমন অকপটভাবে এই গ্রন্থে, তেমনই বিভূতিভূষণের বিভিন্ন রচনার পশ্চাৎপট বা নেপথ্যকাহিনি, তাঁর অতীন্দ্রিয় অনুভূতি, অলৌকিকদর্শন আর প্রয়াণরহস্যের নানা অজ্ঞাত কথাও ত্রিমাত্রিক চলচ্ছবির মতো এ-গ্রন্থে উদ্ভাসিত। বিভূতিভূষণ সম্পর্কে বহু অন্তরঙ্গ স্মৃতিসাক্ষ্য ও দুষ্প্রাপ্য সাক্ষাৎকার এবং তাঁর ঘটনাঘন জীবনের ক্যামেরাসাক্ষী বহু দুর্লভ আলোকচিত্র এ-বইয়ের অতিরিক্ত আকর্ষণ। প্রচলিত অর্থে আত্মকথা লিখে যাননি পথের কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ছিল কিছু নোটবুক আর দিনলিপির টুকরো পাতা। ছিন্নবিচ্ছিন্ন সেইসব সূত্র ধরে বিভূতিভূষণের জনজীবন ও মনোজীবনের পরিচয়দীপ্ত পূর্বাপর যে-জীবনী রচনা করেছেন কিশলয় ঠাকুর তা শুধু নিখুঁত এক চিত্রণই নয়, বাংলা জীবনীসাহিত্যেও এক অপ্রতিম দিক্চিহ্ন।বিভূতিভূষণের জন্মশতবর্ষের অনুষঙ্গে নতুন চেহারায় পুনর্মুদ্রিত হল এই একদা- সাড়াজাগানো গ্রন্থ।
Pather Kabi || Kishalay Thakur || পথের কবি || কিশলয় ঠাকুর
Original price was: ₹500.₹400Current price is: ₹400.
In stock
বিভূতিভূষণের জন্মশতবর্ষের অনুষঙ্গে নতুন চেহারায় পুনর্মুদ্রিত হল এই একদা- সাড়াজাগানো গ্রন্থ।
In stock
23
people are viewing this product right now
Additional Information
| Weight | 0.5 kg |
|---|---|
| Dimensions | 21 × 18 × 2 cm |
| Author Name | |
| Binding | |
| Language | |
| Publisher | |
| Publishing Year |
Reviews
1 review for Pather Kabi || Kishalay Thakur || পথের কবি || কিশলয় ঠাকুর
Only logged in customers who have purchased this product may leave a review.







– A. Sannigrahi
Good book