ফাঁসি! শব্দটা শুনলেই গা ছমছম করে। বুক ধড়ফড় করে। আর সেই সব ফাঁসির আসামিরা যদি হয় দেশের বুকে ঝড় তুলে দেওয়া- মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে, ইন্দিরা গান্ধীর হত্যাকারী সতবন্ত সিং, নির্ভয়ার ধর্ষকেরা, কলকাতার বিতর্কিত ফাঁসির আসামি ধনঞ্জয়, নয়ডার আদমখোর সুরিন্দর কোলি, দিল্লির ধর্ষক রঙ্গা-বিল্লা, পাক-জঙ্গি আজমল কাসব, কাশ্মীরি সন্ত্রাসবাদী আফজল গুরু, মকবুল বাট, সিরিয়াল কিলার শিশু অমরজিৎ সাদা, সিরিয়াল কিলার বৃদ্ধ দরবারা সিং, মুম্বাই বিস্ফোরণের মাস্টার মাইন্ড ইয়াকুব মেমন ও দুর্ধর্ষ কামুক অটো শংকর।
বাংলা ভাষায় ঠিক এমন পনেরোটি আকর্ষণীয় কাহিনি সমৃদ্ধ বই আর লেখা হয়েছে কিনা সন্দেহ যেখানে কাহিনিগুলির ফাঁকফোকরে উঠে এসেছে প্রশাসনিক দুর্বলতা, ভুল তদন্ত, মিথ্যা অপবাদ আর ফাঁসুড়েদের কথাও। এই বইয়ের অন্যতম আকর্ষণ- অপরাধীদের ষড়যন্ত্রের নেপথ্যের ঘটনা (ফ্ল্যাশ ব্যাক) ও ধরা পড়ার কাহিনি আর তাদের দীর্ঘ কয়েক বছর ধরে মৃত্যুর অপেক্ষায় প্রেতলোকের অনুভূতি নিয়ে বেঁচে থাকার যন্ত্রণার কথা। এগুলো কেবল ঘটনা নয়, যেন এক-একটা টানটান উপন্যাস যেখানে মিশে থাকছে খুনির দর্শন, ভাবনা ও পরিচয়, দীর্ঘমেয়াদি বিচার বিভ্রাট, যুক্তি, তর্ক, বিতর্ক এবং অবশ্যই অপার রহস্য। পরিশেষে অপরাধীর স্বীকারোক্তি, বিচার পর্ব ও আদেশ। সব ঘটনাই সম্পূর্ণ সত্য ও নথি নির্ভর।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম









– Debanil Bhattacharya (verified owner)
Rated 5 out of 5 stars
– Sumit Roy (verified owner)
Rated 5 out of 5 stars
– S Podder (verified owner)
Rated 4 out of 5 stars
– Chandrayee Poddar (verified owner)
Rated 5 out of 5 stars
– Anwesha Banerjee (verified owner)
Rated 5 out of 5 stars