Frequently bought together

PORAR BOIER BAIRE PORA || SHRIPANTHA DEBDASI || SRIPANTHA Bishop Heberer Kolkata (1823-1824) || বিশপ হেবারের কলকাতা (১৮২৩-১৮২৪)
Total price: ₹1311
বইয়ের জগতের মায়াজালে একবার জড়িয়ে পড়লে সেখান থেকে বেরোতে পারা মুশকিল। লেখালেখির তাগিদে কিংবা তথ্যসংগ্রহের প্রয়োজনে বই পড়া জরুরি। সেই পড়া কাজের পড়া। তখন তার লক্ষ্য স্পষ্ট। দেশ-বিদেশের বইয়ের জগতে ঘুরে পাঠক সংগ্রহ করে মনের আহার, মননের খোরাক। আবার নিছক আনন্দ পাওয়া এবং সে-আনন্দ অন্যদের মধ্যে সঞ্চারিত করার জন্যও মানুষ বই পড়ে। সেই বই অকাজের বই। সে পড়া অকাজের পড়া। এই গ্রন্থের লেখক, তাঁর গবেষণাধর্মী নানাস্বাদের গ্রন্থ রচনার সময় পড়েছেন বিপুল সংখ্যক কাজের বই। তাঁর নিজের কথায়, ‘সত্যি বলতে কী, এই “কাজের পড়া”-তেই কেটে গেছে জীবনের বেশির ভাগ সময়।’ তবু এরই ফাঁকে-অবসরে লেখক হাতে তুলে নিয়েছেন বহু অকাজের বই। কখনও বিচিত্র সব অভিধানে, কখনও বা মানচিত্র নির্মাতাদের রোমাঞ্চময় পৃথিবীতে, ছাপা বইয়ের আগে যে-বই কিংবা শুধুই ছাপা বইয়ের ভুবনে লেখক মনের আনন্দে ঘুরে বেড়িয়েছেন। সেই আনন্দ-পাঠের যৎসামান্য নিয়ে রচিত হয়েছে এই বই। এ-বইয়ে কোনও মূল পরিকল্পনা নেই। নেই কোনও বিষয়-কেন্দ্রিকতা। যেন পুষ্পিত উদ্যানে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়ানো। লেখকের ভূমিকা যেন পল্লবগ্রাহীর। তাঁর এই সঞ্চয়ন কোনও নির্দিষ্ট বিষয়ের অভিমুখী নয় ঠিকই, তবে বিষয়-বৈচিত্র্যে ভরপুর। এই বই এক অন্যস্বাদের রচনা।
Weight 2 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,552 books →

Recently Viewed