Description

কিছু মানুষ আছেন যাঁরা নির্দিষ্ট কালখণ্ডে জন্মালেও সকল কালের। তাঁরা আমাদের বোধকে জাগ্রত করে দেন। এই পৃথিবীতে জীবন ও প্রকৃতিতে যে অপার সৌন্দর্যের সমারোহ তা আমরা অযাচিতভাবেই পেয়েছি, শুধুমাত্র এই পৃথিবীতে জন্মেছি বলেই। জীবপালিনী পৃথিবীর কাছে আমাদের ঋণ অপরিমেয়। দুর্ভাগ্যক্রমে একুশ শতকে এসে দেখছি বিজ্ঞান ও প্রযুক্তিতে অমিত শক্তিধর হয়ে মানুষ নির্বিচারে প্রকৃতিকে লুণ্ঠন করে অলীক-সফলতার আলেয়ার পেছনে ছুটছে। বিশ্বায়ণের ফলে তৃষ্ণার জলও আজ বাণিজ্যিক পণ্য। হয়তো ভবিষ্যতে বাতাসও পণ্য হবে। এ সংকট থেকে বাঁচার একটা উপায়! ‘আশার আস্থার আধার’ সেইসব মানুষের কথা স্মরণ করা যাঁরা পরিবেশ নিয়ে আমাদের ভাবতে শিখিয়েছেন। সেইরকম কিছু মানুষের কথা এখানে বলা হয়েছে, যাঁদের মধ্যে আছেন কিছু দার্শনিক, পরিবেশ-বিজ্ঞানী ও পরিবেশ আন্দোলনের সক্রিয় কর্মী। আর আছেন প্রকৃতির সন্তান আমেরিকান-ইন্ডিয়ান উপজাতি-প্রধান, মানুষটি যিনি পরম বিস্ময়ে ওয়ামং-এর শ্বেতাঙ্গ শাসককে প্রশ্ন করেছিলেন, ‘আমিই তোমায় আমার দেশের আকাশ বেচবো কী করে? আর তোমরাই বা সেটা কীভাবে কিনবে?’ এই বই তাঁদের সবারই কথা।

Additional Information
Weight0.5 kg
Dimensions21 × 18 × 2 cm
Author Name

Language

Publisher

Publishing Year

ISBN

Ask for More Info
Reviews

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

You may also like…

Share On: