Frequently bought together

“তিনি বলিলেন-আমার বাড়ি ফরাসডাঙা। বাড়ি গিয়া দেখি কোথাও বাড়ি নাই, ঘর নাই, পুকুর নাই, গাছ নাই, পালা নাই, সব মাঠ হইয়া গিয়াছে। ছিরামপুর থেকে চুঁচড়ো পর্যন্ত সব ধু ধু করছে মাঠ। ছিরামপুরের গঙ্গার ধার থেকে একটা সুড়ঙ্গ আর চুঁচড়োর গঙ্গার ধার থেকে আর একটা সুড়ঙ্গ। একটা দিয়ে পালে পালে গরু যাইতেছে, আর একটা দিয়ে গাড়ি গাড়ি আক যাইতেছে ; মাটির ভিতর কোথায় যায়, কিছুই বুঝিতে পারিলাম না। অনেক খুঁজিয়া বুঝিলাম,-মাটির ভিতর কল আছে, কলের ১০০টা মুখ তারকেশ্বরের কাছে গিয়া বাহির হইয়াছে। কোনোটা দিয়া রাতাবি, কোনোটা দিয়া মনোহারা , কোনোটা দিয়া কাঁচাগোল্লা , কোনোটা দিয়া রসগোল্লা , কোনোটা দিয়া ছানাবড়া , কোনোটা দিয়া পানতুয়া বাহির হইতেছে। কিন্তু ভাই খেয়ে দেখ সবই একরকম তার। এক পাকের তৈরি কি না ! বিদ্যাসাগর বলিলেন-তাই বলি পূর্ণচন্দ্র, আমাদের যেসব ছেলে আছে, তাদের কাছ থেকে আমরা মাহিনা নিই, পাঙ্খা ফি নিই, একজামিনেশন ফি নিই, নিয়ে কলের দোর খুলি,-দেখাইয়া দিই, এইখানে মাস্টার আছে , এইখানে পণ্ডিত আছে, এইখানে বই আছে, এইখানে বেঞ্চি আছে, এইখানে চেয়ার আছে, এইখানে কালি কলম দোয়াত পেন্সিল সিলেট সবই আছে। বলিয়া তাহাদের কলের ভিতর ফেলিয়া দিয়া চাবি ঘুরাইয়া দিই। কিছুকাল পরে কলে তৈয়ারি হইয়া তাহারা কেহ সেকেন ক্লাস দিয়া, কেহ এন্ট্রেস হইয়া, কেহ এল এ হইয়া, কেহ বি এ হইয়া, কেহ বা এম এ হইয়া বেরোয়। কিন্তু সবাই লেখে I has; এক পাকের তৈরি কিনা!” — বিদ্যাসাগর প্রসঙ্গ ( হরপ্রসাদ শাস্ত্রী ) এ রচনাটি যেমন সংকলনে স্থান পেয়েছে, তেমনই শিবনাথ শাস্ত্রী, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ও সত্যেন্দ্রনাথ দত্তর বিদ্যাসাগর বিষয়ক কবিতা, প্রবন্ধ ও ছড়াও স্থান পেয়েছে। এইসব মহান চিন্তাবিদ ও লেখকদের কলম থেকে বিদ্যাসাগরকে জানা পাঠককে সমৃদ্ধ করবে।

Weight 0.5 kg
Country Of Origin

India

Language

Pages

Binding

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.