নির্মলকুমারী মহলানবিশকে লেখা এক চিঠিতে রবীন্দ্রনাথ প্রবাসের অভিজ্ঞতা লিপিবদ্ধ করার প্রসঙ্গে উপযুক্ত সঙ্গীর অভাববোধ করে লিখেছিলেন, ‘রথীর কলমেরও তেমন দৌড় নেই৷’ পুত্রের লেখার হাত নিয়ে রবীন্দ্রনাথ নিজে বিশেষ কিছু বলে না গেলেও, রথীন্দ্রনাথ ঠাকুরের কন্যা নন্দিনী তাঁর বাবাকে স্মরণ করে লিখেছিলেন, ‘বই পড়াটা একটা নেশার মতো ছিল৷ তার মধ্যে লেখার কাজও করতেন৷ বিভিন্ন প্রসঙ্গে খুব ভালো লিখতে পারতেন৷ একজন সুলেখক হিসাবেও বাবার পরিচিতি ছিল৷’ পুত্র রথীন্দ্রনাথের উদ্দেশে, দুটো আশীর্বাদী কবিতার একটিতে তাঁর পুত্রের ‘ত্যাগের ক্ষেত্র’-কে স্বীকৃতি দিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘কর্মের যেখানে উচ্চদাম/সেখানে কর্মীর নাম/নেপথ্যেই থাকে একপাশে৷’ বাবার স্বপ্নের এক নির্বিকল্প সারথি হয়ে, নিজের জন্য নিজের সময় প্রায় না পেয়েও আপন আনন্দে, রথীন্দ্রনাথ প্রায় নীরবেই লেখালেখি করার একটা অভ্যাস বজায় রেখেছিলেন৷ তাঁর বাবার মতোই বাংলা আর ইংরেজি, দুই ভাষাতেই স্বচ্ছন্দ ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর৷ এই দুই ভাষাতেই তিনি লিখেছেন৷ প্রাতিষ্ঠানিক অথবা ব্যক্তিগত চিঠিপত্র ছাড়াও রথীন্দ্রনাথ নানা সময়ে দিনপঞ্জি লিখেছিলেন৷ রথীন্দ্রনাথের লেখালেখির একটা সুন্দর জগৎ ছিল৷
Rachana Samagra || Rathindranath Tagore || রচনা সমগ্র || রথীন্দ্রনাথ ঠাকুর
Original price was: ₹1250.₹1000Current price is: ₹1000.
পুত্র রথীন্দ্রনাথের উদ্দেশে, দুটো আশীর্বাদী কবিতার একটিতে তাঁর পুত্রের ‘ত্যাগের ক্ষেত্র’-কে স্বীকৃতি দিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘কর্মের যেখানে উচ্চদাম/সেখানে কর্মীর নাম/নেপথ্যেই থাকে একপাশে৷’ বাবার স্বপ্নের এক নির্বিকল্প সারথি হয়ে, নিজের জন্য নিজের সময় প্রায় না পেয়েও আপন আনন্দে, রথীন্দ্রনাথ প্রায় নীরবেই লেখালেখি করার একটা অভ্যাস বজায় রেখেছিলেন৷
This is an estimate. Actual delivery may differ depending on stock availability and courier or logistics disruptions.
Delivery dates are estimated for Indian pincodes only. For international orders, delivery time depends on actual logistics operations.
In stock
- Cash on delivery available
- Easy 7-day returns
- 100% secure payments
- We deliver worldwide
- Shipping charges will be shown at the final cart / checkout page
Frequently bought together
Only logged in customers who have purchased this product may leave a review.












Reviews
There are no reviews yet.