0 0

Frequently bought together

RAHASYA ROMANCHO TIRISH || রহস্য রোমাঞ্চ তিরিশ || SUMANTA CHATTOPADHYAY Duti Rahassya Kahini || Nilanjan Chattapadhyay Mejamba || Puspen Mondal || মেজাম্বা || পুষ্পেন মণ্ডল
Total price: ₹778

তিরিশটি গল্পেই রয়েছে রহস্য-রোমাঞ্চের সবরকম ধারার আলাদা তিরিশ রকম আমেজ এবং নিছক ছোটদের জন্য গল্প নির্বাচন না করে সঙ্গত কারণেই বেছে নেওয়া হয়েছে প্রাপ্তবয়স্ক পাঠকদের জন্য লেখা বিভিন্ন রোমাঞ্চকর ও রহস্যময় কাহিনি যাতে ‘রহস্য-রোমাঞ্চ সাহিত্যের’ সার্বিক ভাবটি সংকলনে ফুটে ওঠে ও সংকলনটি হয় সর্বজনভোগ্য।

 

বাংলা সাহিত্যে রহস্য-রোমাঞ্চ কাহিনির এক অভিনব, বহু প্রতীক্ষিত সংকলন এই বই, যেখানে প্রখ্যাত সাহিত্যিকদের দুষ্প্রাপ্য অচেনা গল্পের পাশাপাশি এই সময়ের নবীন লেখকদের নতুন অগ্রন্থিত গল্পও একইসঙ্গে দুই মলাটের মধ্যে এল। অলৌকিক অ্যাডভেঞ্চার গোয়েন্দা, ক্রাইম-থিলার, মার্ডার-মিস্ত্রি, ডার্ক ফ্যান্টাসি, কল্পবিজ্ঞান, ডাকাতি – এক কথায় রহস্য-রোমাঞ্চ সাহিত্যের সবকিছুকে সেরা লেখকদের সুনির্বাচিত লেখনীতে সাজিয়ে পরিবেশিত হল এই বই। এর ত্রিশটি গল্পেই রয়েছে রহস্য-রোমাঞ্চের সবরকম ধারার আলাদা ত্রিশরকম আমেজ এবং নিছক ছোটদের জন্য গল্প নির্বাচন না করে সঙ্গত কারণেই বেছে নেওয়া হয়েছে বয়স্ক পাঠকদের জন্য লেখা বিভিন্ন রোমাঞ্চকর ও রহস্যময় কাহিনি যাতে ‘রহস্য-রোমাঞ্চ সাহিত্যের’ সার্বিক ভাবটি সংকলনে ফুটে ওঠে ও সংকলনটি হয় সর্বজনভোগ্য। রহস্য রোমাঞ্চের এই সংকলনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, হেমেন্দ্রকুমার রায়, মনোজ বসু, গজেন্দ্রকুমার মিত্র। প্রেমেন্দ্র মিত্র প্রমুখ যেমন আছেন দুর্লভ গল্পে, তেমনই এই আমলের সুনীল গঙ্গোপাধ্যায়, নারায়ণ সান্যাল, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অতীন বন্দ্যোপাধ্যায়, ষষ্ঠীপদ

চট্টোপাধ্যায়…প্রমুখের অগ্রন্থিত গল্পে বা অতি সাম্প্রতিক সময়ের অনীশ দেব, ইন্দ্রনীল সান্যাল, নজরুল ইসলাম, রঞ্জন দাশগুপ্ত প্রমুখের নতুন গল্প—এক কথায় এই বই বাংলা রহস্য-রোমাঞ্চ সাহিত্যের ক্রমশ পরিবর্তনশীল বিষয় ভাবনার এক ‘বিন্দুতে সিন্ধু’ ধারাবাহিকতার বৈচিত্র্যময় ও ব্যাপক দলিল।

Weight 0.5 kg
Binding

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Sumanta Chattopadhyay

View all

Recently Viewed