‘বুক ফার্ম’-এর রাস্কিন বন্ড সিরিজের অনূদিত সংকলন প্রকাশের পঞ্চম বর্ষে পাঁচটা অসাধারণ গল্প-উপন্যাসিকার অনুবাদ নিয়ে প্রকাশিত হল ‘রাস্কিন বন্ড রচনা সংগ্রহ ৩’। এই সংকলনে স্থান পেয়েছে_ আ ক্রো ফর অল সিজনস, ফ্রম স্মল বিগিনিংস, এসকেপ ফ্রম জাভা, সীতা অ্যান্ড দ্য রিভার এবং টাইগার, টাইগার, বার্নিং ব্রাইট-এর বাংলা অনুবাদ।
এই সংকলন কখনো আমাদের নিয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থির সময়ে যখন অস্তিত্ব সংকট মানুষের মধ্যে সম্পর্কের নতুন মাত্রা যোগ করে। আবার কোনো কাহিনিতে আমরা দেখি এক সাহসী কিশোরীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে প্রকৃতির সঙ্গে মানুষের চিরকালীন সংঘাত এবং সহযোগিতার অভূতপূর্ব প্রকাশ। আবার কখনো একটা কাক তীক্ষ্ণ ব্যঙ্গের মধ্যে দিয়ে আমাদের জীবনের দ্বিচারিতা, ভণ্ডামি, নির্মমতা আমাদের সামনে আয়নার মতো তুলে ধরে। কখনো লেখক বার্তা দেন বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে, যেখানে প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের নৈতিক দ্বন্দ্ব গভীরভাবে জড়িয়ে আছে।
আসলে, এই গল্পগুলো নিছক গল্প নয়; বরং, জীবনের নির্মেদ প্রতিফলন যা মানুষের চিররহস্যাবৃত অন্তরের জানলা খুলে দেয়। ঠিক যেন চেনা পৃথিবীর লুকোনো ভালোবাসার এক দুর্নিবার আহ্বান, যেখানে একটা মন খারাপের নদী তিরতির করে বয়ে চলে। প্রাঞ্জল বাংলা অনুবাদে রাস্কিন বন্ড তাই সমানভাবে পাঠকপ্রিয়তা পেয়েছে গত পাঁচ বছর ধরে। আশা রাখি, এবারেও তার ব্যতিক্রম হবে না।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম

















– Apratim Roy
If you love to get lost in the mountains, if you love to connect with the people of suburbs or villages, if you love to get lost in the lap of nature then this book is for you.
– Dibyendu Bhattacharya (verified owner)
Good
– Pubali Mondal (verified owner)
Rated 5 out of 5 stars
– Ajij Mondal (verified owner)
Rated 4 out of 5 stars
– Sumit Saha (verified owner)
Rated 5 out of 5 stars