Frequently bought together

Samaresh Basu Rachanabali Vol 13 || সমরেশ বসু রচনাবলী  খণ্ড ১৩ Samaresh Basu Rachanabali Vol 1 || সমরেশ বসু রচনাবলী খণ্ড ১ Samaresh Basu Rachanabali  Vol 3 || সমরেশ বসু রচনাবলী খন্ড ৩
Total price: ₹3560

কে যেন বলেছিলেন সমরেশ বসু বাংলা সাহিত্যের রাজপুত্র। ছিদ্রান্বেষীরা এই মন্তব্যকে অতিশয়োক্তি বলে মনে করতে পারেন। কিন্তু একথা কি অস্বীকার করা যাবে, সাহিত্যে তিনি ছিলেন বনস্পতির মতো এক বিশাল প্রতিভা! প্রতিকূলকে অনুকূল করে তোলার সংগ্রামী মনোভাব নিয়ে অতি সাধারণ স্তর থেকে তিনি উঠে এসেছিলেন খ্যাতি ও প্রতিষ্ঠার শিখরে। তাঁর সাহিত্য যেমন বিষয়-বৈচিত্র্যে বিভিন্ন সময়ে বাঁক নিয়েছে প্রবহমান নদীর মতো, তাঁর জীবনও সেইরকম বিচিত্রপদে এগিয়ে গিয়েছিল, বেঁচে থাকার রং ছড়াতে ছড়াতে। জীবন নিয়ে তীব্র কোনও নৈতিকতা বা আদর্শের আদিখ্যেতা ছিল না তাঁর। জীবনাচরণে, বেঁচে থাকার ধরনে তিনি ছিলেন পুরোপুরি স্বভাবস্বতন্ত্র। জীবন ও সাহিত্য এক হয়ে গিয়েছিল, বলেই সমরেশের সৃষ্টিতে কোনও ফাঁকি ছিল না। নিজেই এক জায়গায় লিখেছেন: ‘সাহিত্যের যা কিছু দায়, সে তো জীবনেরই কাছে। সাহিত্যের থেকে জীবন বড়, এ সত্যের জন্য, সাহিত্যিককে গভীর অনুশীলন করতে হয় না, তা সততই অতি জীবন্ত।’ রক্তমাংসের নারীপুরুষ, যারা সব অর্থেই মৃত্তিকাসংলগ্ন, তারাই এসেছে তাঁর সাহিত্যের টানাপড়েনে। কাউকে তিনি বাদ দেননি, ফেরাননি। মানুষের তল খুঁজতে শরীরী সম্পর্ককে বিশ্বাস করেছেন তিনি। ফলে তাঁকে প্রতিমুহূর্তে ভুল বোঝার সম্ভাবনা। সমরেশ বিশ্বাস করতেন, জীবনকে সাপটে ধরতে হলে কেবল জীবনশিল্পী হলেই চলে না, হতে হয় জীবনশিকারি। সমরেশ যেন ছিলেন তাই। জীবনশিল্পী, জীবনশিকারি সমরেশের সাহিত্য জীবনের সূচনা ‘নয়নপুরের মাটি’ থেকে। যদিও তাঁর প্রথম ছাপা উপন্যাস ‘উত্তরঙ্গ’।এই ত্রয়োদশ খণ্ডে গৃহীত হয়েছে লেখকের বারোটি উপন্যাস— ‘কামনা বাসনা’, ‘প্রাণ-প্রতিমা’, ‘বারোবিলাসিনী’, ‘আনন্দধারা’, ‘পুতুলের খেলা’, ‘গন্তব্য’, ‘মরীচিকা’, ‘পুতুলের প্রাণ’, ‘অপদার্থ’, ‘খণ্ডিতা’, ‘অন্ধকারে আলোর রেখা’ এবং ‘মাতৃতান্ত্রিক’। এ ছাড়া রয়েছে ‘ও আপনার কাছে গেচে’ এবং ‘আলোয় ফেরা’ দুটি গল্পগ্রন্থ। এই উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্য দিয়ে লেখকের মধ্যবিত্ত জীবন সম্পর্কিত অভিজ্ঞতার পরিপূর্ণ ও বিচিত্র প্রকাশ। এই খণ্ডের ভূমিকায় তাঁর এই পরিচয়টিকে অনবদ্য বিশ্লেষণে পরিস্ফুট করেছেন অধ্যাপক সরোজ বন্দ্যোপাধ্যায়।

Weight 1.1 kg
Binding

ISBN
Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Ananda Publishers
About the publisher

Ananda Publishers

A legendary pillar of Bengali literature and publishing since 1957.

Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.

View all 2,551 books →

Recently Viewed