0 0

Frequently bought together

Sarbika Lekhajokha Vol-3 || Udayan Ghosh || সার্বিক লেখাজোখা খণ্ড –৩ || উদয়ন ঘোষ Joler Protiva |  Debotosh Das | জলের প্রতিভা | দেবতোষ দাস Panchti Kabyanatyo | Samaresh Roy | পাঁচটি কাব্যনাট্য | সমরেশ রায়
Total price: ₹808

ভাবতে পারেন আজ আপনাকে কেউ আর চিনতে পারছে না। যখনই আপনি ঘড়ি দেখছেন, দেখছেন ঘড়িতে ৯টা। আপনার ধমনীতে বিশুদ্ধ স্বাদহীন জল ছাড়া আর কিছুই বইছে না: টুক টুক করে খসে পড়ছে আপনার হাত পা কনুই গোড়ালি। এমনকি পিঁপড়ে মশার কাছেও আপনি হেরে যাচ্ছেন আজ। অথচ আপনারও সাধ ছিল সহজ লোকের মত চলতে ও খামতে ও কথা বলতে। হায়, আপনি আজ এক-ইঞ্চিও আকাশ দেখতে পাচ্ছেন না কোথাও।
কেন? তার কোনো জবাব আপনি পাবেন না উদয়নের লেখাজোখায়। জিগেস করবেন আপনি ঘণ্টার-পর-ঘণ্টা-ক্লাসে-লেকচার-দেওয়া উদয়ন ঘোষকে। সুবিধে হবে না। তিনি বড়জোর ঘন ঘন < সিগারেট খাবেন, চশমা বার বার তুলে নাকের ব্রিজে রাখবেন; কিছুই বোঝবার নেই তাঁর ঐ ভালমানুষি মুখ কি চোখদুটিতে।
অতএব, আপনার অস্তিত্বের এই ফ্যান্টাসি অনিবার্য ভবিতব্য আপনার বা সকলেরই।

এই খণ্ডটিতে আছে উদয়ন ঘোষের দুটি উপন্যাস ‘স্বপনের ম্যাজিক রিয়ালিটি’ ও ‘সতী সাবিত্রী কথা’, চারটি গল্প, ‘বন্দুকের নল থেকে একদা’, ‘স্বপন মৃত, স্বপন আরও অনেকদিন বেঁচে থাকুক’, ‘গণফৌজ ছাড়া স্বপনের আর যা-কিছু’ ও ‘হর্ষচরিতা। পরিশিষ্টে উদয়ন ঘোষের ঋত্বিক পুরস্কার
প্রাপ্তি সম্পর্কিত দুটি চিঠি।

Weight 0.6 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Edited by

Pracheta Ghosh & Tapas Ghosh

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Udayan Ghosh

View all