0 0

Frequently bought together

Satyi Ratan || সত্যি রতন || Sourav Mukhopadhyay || সৌরভ মুখোপাধ্যায় Ami Prem Korechi || Binod Ghoshal || আমি প্রেম করেছি || বিনোদ ঘোষাল Ishwarpurer Premkatha || Debjyoti Bhattacharyya || ঈশ্বরপুরের প্রেমকথা || দেবজ্যোতি ভট্টাচার্য
Total price: ₹699

‘ছোটদের জন্যে আমার যে লেখালেখি, তা একেবারেই আমার নিজের হারানো শৈশবের প্রতি ট্রিবিউট। আমি আমার খুদে পাঠককে আরেকটি গোয়েন্দা বা অ্যাডভেঞ্চারার উপহার দিতে চাই না, রক্তপাত-হরর বীভৎস-হাড়হিম ইত্যাদি প্রভৃতিও না। আমি যা লিখতে চাই তা হল হাতের কাছে ছুঁয়ে-দেখার মতো বাস্তব যার ওপর একটুখানি, একদম আলতো করে, মায়ার গুঁড়ো ছড়ানো আছে। নিজের ছোটবেলার টুকরো জোড়াতাড়া দিয়ে, নিজের শৈশবে দেখা-জানা-বোঝা জগৎটিকে পুনর্নির্মাণ করেই আমি ছোটদের জন্যে গল্প-উপন্যাস লিখি। সাবেকি কান্না-হাসিতে মাখা সেই পুনরাবৃত্ত কল্পকথাটুকুই আমার রূপকথা; যে কথা শুনায়েছি বারে বারে, আজি তোমায় আবার চাই শুনাবারে। নিজে ছোটবেলায় যেমনটি পড়তে। ভালবাসতাম, তেমনটি লিখি, তা সে ‘টাইম-ওয়াপ নামক মানদণ্ডে ব্যাকডেটেড ছাপ্পা পেলেই বা কী, পত্রপত্রিকার নিরঙ্কুশ পৃষ্ঠপোষকতা না পেলেই বা কী। হ্যাঁ, আমি এই ঘরানাতেই ঘুরি বারবার; কারণ, এতে আমি সুখ পাই, আমার ক্যাথারসিস হয় লিখে। এ-যাবৎ আমি যা লিখেছি, একান্তভাবেই নিজের সুখের জন্যই লিখেছি, অনলি টু প্লিজ মাইসেলফ, যা লিখে আনন্দ হয়, যা বলে বুক হালকা হয় তা-ই।’
সৌরভ মুখোপাধ্যায় এমনই ভাবেন ছোটদের জন্যে নিজের লেখালিখি নিয়ে। আর, শুধু ছোটরা নয় বয়স-নির্বিশেষে সমস্ত পাঠক জানেন, তাঁর কলমে কী জাদু, তাঁর গল্পে কী চৌম্বক টান। লহমার মধ্যে হাসাতে বা কাঁদাতে-পারা তেমনই এগারোটি গল্প নিয়ে সংকলিত এই বই “সত্যি রতন”।

Weight 0.3 kg
Binding

Language

Publishing Year

ISBN

Condition New
5.0 1 rating
  • 5 ★100%
  • 4 ★0%
  • 3 ★0%
  • 2 ★0%
  • 1 ★0%

1 review for Satyi Ratan || সত্যি রতন || Sourav Mukhopadhyay || সৌরভ মুখোপাধ্যায়

  1. – Apratim Roy (verified owner)

    Very good

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Sourav Mukhopadhyay

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now