গোয়েন্দা গল্প-উপন্যাস নিয়ে ইংরেজি ভাষায় যেমন অসংখ্য সংকলন তৈরি হয়েছে এবং হয়ে চলেছে বাংলায় তেমনটা নয়। সেকালের বাঙালি গোয়েন্দাকাহিনি-লেখকদের সব রচনা চাইতেই হাতের কাছে পাওয়ার আজ আর উপায় নেই।
প্রথম যুগের এই লেখকদের সবার সম্পর্কে খুব পরিষ্কার ধারণাও আমাদের নেই। গোয়েন্দাকাহিনি, রহস্যগল্প ঠিক জাতসাহিত্যের পর্যায়ে পরে না এমন একটা মনোভাবও শিক্ষিত বাঙালি পাঠকমহলে দীর্ঘদিন বজায় ছিল।আজও হয়তো খানিকটা থেকে গেছে। ‘সেকালের গোয়েন্দা কাহিনি’ সংকলনে রাখা হল প্রথম যুগের ছয়জন জনপ্রিয় গোয়েন্দাগল্প লেখকের রচনা। দীর্ঘ সময় ধরে নানা লাইব্রেরি ও ব্যক্তিগত সংগ্রহ থেকে লেখাগুলি উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা গল্পের চিরাচরিত আকর্ষণের পাসাপাশি এই রচনাগুলিতে আছে পুরনো কলকাতার হালচাল, রীতি-রেওয়াজ, তৎকালীন অপরাধ জগতের বিশ্বস্ত চিত্র।
কাটতির হিসাবে গোয়েন্দাগল্পের জবাব মেলা ভার – সেকালেও যেমন, একালেও। এই সংকলনে অন্তর্ভূক্ত রচনাগুলির প্রথম প্রকাশকাল ১৮৯৪ থেকে ১৯০৫ – বাংলাদেশে এক রাজনৈতিক ও সামাজিক সন্ধিক্ষণ। শিক্ষিত বাঙালির মননে স্বদেশচিন্তা ও অপরাধজগৎ কীভাবে পাশাপাশি জায়গা করে নিয়েছিল তার অনুসন্ধান গবেষককে প্রলুব্ধ করতে পারে।

সূচি

শ্রীপ্রিয়নাথ মুখোপাধ্যায় প্রণীত রাণী না খুনি?
শ্রীপ্রিয়নাথ মুখোপাধ্যায় প্রণীত শেষ লীলা
শ্রীপ্রিয়নাথ মুখোপাধ্যায় প্রণীত পাহাড়ে মেয়ে
শ্রীশরচ্চন্দ্র সরকরা কর্ত্তক সঙ্কলিত সাবাস্‌-চুরি
শ্রীদীনেন্দ্রকুমার রায় প্রণীত অজয় সিংহের কুঠী
শ্রীক্ষেত্রমোহন ঘোষ প্রণীত প্রতাপচাঁদ
শ্রীপাঁচকড়ি দে সঙ্কলিত গোবিন্দরাম
শ্রীভুবনচন্দ্র মুখোপাধ্যায় প্রণীত বাবু চোর!

পরিশিষ্ট

Weight 0.7 kg
Dimensions 21 × 18 × 2 cm
Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Sekaler Goyenda Kahini Volume 1 || সেকালের গোয়েন্দা কাহিনী খন্ড ১
Original price was: ₹1000.Current price is: ₹800.

In stock