‘শব্দছক’— এমন একটা শব্দবন্ধ যা শুনলেই মস্তিষ্কের কোষগুলো নড়েচড়ে ওঠে যেন! চোখে ভেসে ওঠে সাদাকালো আয়তাকার ক্ষেত্রের এক আলোছায়ার ছবি, যার মধ্যে লুকিয়ে রয়েছে কতশত শব্দ, শব্দবন্ধ। দু-এক কথার সামান্য আকারে-ইঙ্গিতে সেই শব্দগুলো সশরীরে হাজির হচ্ছে ছকের গায়ে। এ এক অসাধারণ খেলা! জায়গা লাগে না, লাগে না দোসর, একা একা নিজের মস্তিষ্ককে মন্থন করে চলতে থাকে এই খেলা! আজ সারা পৃথিবীতেই শব্দছক এক জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। বলা ভাল, শুধু খেলার মধ্যে আবদ্ধ না থেকে প্রতিদিনকার অভ্যাসে পরিণত হয়েছে। অনেক মানুষ আছেন, যাঁদের বলতে শোনা যায়— শব্দছক না করলে তাঁদের দিনটাই ফ্যাকাসে হয়ে থাকে। শব্দছক খেলাটি মেধা আর স্মৃতির এক অপূর্ব সমন্বয়, তাই তা মন ভাল রাখার এক উপায়ও বটে! এই শব্দছকও আবার কালে কালে বিবর্তিত হয়েছে। আয়তাকার ক্ষেত্রের পরিসর ছেড়ে নতুন নতুন আকার গ্রহণ করেছে। এই বইতে সেই সব অসাধারণ ছকগুলোকে সাজানো আছে, যা এই খেলাকে উপভোগ করার পাশাপাশি মনকেও সতেজ করে তুলবে।

Ananda Publishers
A legendary pillar of Bengali literature and publishing since 1957.
Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.








Reviews
There are no reviews yet.