Frequently bought together

Shaharer Symphony || Atanu Dey Galpasamagra Set of 3 Volumes || Sailajananda Mukhopadhyay || গল্প সমগ্র তিনটি খণ্ড একত্রে ||  শৈলজানন্দ মুখোপাধ্যায় Galpa Samagra Vol-2 || Ashapurna Debi
Total price: ₹2082

গল্পের বই যেন এক আশ্চর্য নগর! তারও আছে নিজস্ব আকাশ। কখনও তা রোদ-ঝলমলে। কখনও বা অংশত মেঘলা। আমাদের অগোচরেই নানা সুরে বেজে ওঠে সে-নগরের মন। ছোটো ছোটো দুঃখ-ব্যথা, পুষে রাখা অব্যক্ত যন্ত্রণার পুকার। কখনও আবার জীবন আর জীবনের মর্মের মুখোমুখি হয়ে যাওয়া দ্রুত লয়ের বিস্তারে। সে-দ্রুততা যেন সময় আর প্রযুক্তিকে ছাপিয়ে পৌঁছে যেতে চায় কোনও এক অন্যদেশে, যা আদপে কল্পনার। কিন্তু গল্পের দেশের মজা এই যে, সেখানে এই কল্প-বাস্তবতাই ঘোরতর বাস্তব। পাঠক তাই পাতা উলটেই পৌঁছে যেতে পারেন বাস্তবতার বহুমাত্রিক ভূমিতে। একজন কুশলী গল্পকারই হয়ে উঠতে পারেন এই আশ্চর্য নগরের স্থপতি। অতনু দে তাঁর প্রথম গল্পগ্রন্থেই সে কাজ করেছেন আন্তরিকতায়, পরিশ্রমে, মননশীলতায়। তাঁর কলমে তাই সিম্ফনি হয়ে বেজে উঠেছে শহরের মন। মূর্ছনা তোলা থাকল অনুভবী পাঠকের জন্য।

Weight 0.5 kg
Binding

Language

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.