0 0

Frequently bought together

Shilpa Chinta | Ganesh Pyne || শিল্প চিন্তা | গণেশ পাইন Bagiswari Shilpa Prabandhabali || Abaninindra Tagore Bhasar Shilpa o Rabindra katha || Sukumar Sikdar || ভাষার শিল্প ও রবীন্দ্র কথা || সুকুমার সিকদার
Total price: ₹3185

সময় উনিশশো পঁচাত্তর থেকে পঁচানব্বই। এই পর্বে এক প্রবাসী বন্ধুকে একগুচ্ছ পত্র লিখেছিলেন গণেশ পাইন। সেই সচিত্রিত পত্রাবলিতে আলাপচারিতার ভাষায় এই শিল্পী জানিয়েছিলেন পরিপার্শ্ব, দেশকাল, শিল্পসংস্কৃতি, আধুনিকতা, রাজনীতি এবং সৃষ্টিশীল জগৎ সম্পর্কে নিজস্ব চিন্তাভাবনার কথা ও উপলব্ধি। সেই সময়ের ইতিহাসের বিশদ উপাদান আছে এই পত্রাবলিতে। আর আছে শিল্পী গণেশ পাইনের শিল্পীসত্তার আশ্চর্য উন্মোচন ও অন্তরঙ্গতার নানা দিক্‌চিহ্ন। এক মহান শিল্পীকে অনুভব করার ক্ষেত্রে এই অপ্রকাশিত পত্রসম্ভারের ভূমিকা অপরিসীম।

 

গণেশ পাইন – 

গণেশ পাইন-এর জন্ম ১৯৩৭, কলকাতা। শিল্পশিক্ষা- সরকারি আর্ট কলেজ, কলকাতা। স্বাধীনতা-পরবর্তী প্রজন্মে স্বদেশের ঐতিহ্যের সাযুজ্যে যাঁরা এদেশের চিত্রকলায় রূপান্তর ঘটিয়েছিলেন, তাঁদের মধ্যে অগ্রণী গণেশ পাইন দেশবিদেশের অজস্র সারস্বত সম্মানে ভূষিত হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনীতে তাঁর চিত্রকলা দেশের প্রতিনিধিত্ব করেছে। বিশ্বের পটে যিনি স্বদেশের নাম উজ্জ্বল বর্ণে লিখেছেন, এটি তাঁর প্রথম গ্রন্থ। দেশকালের বিস্তারে লেখা এই পত্রাবলিতে তাঁর তুলি ও কলমের অসামান্য যৌগসংলাপ ঘটেছে।
Weight 1.2 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.