কৃষ্ণনগরের নাথপুর থেকে কলকাতা, কলকাতা থেকে রেঙ্গুন, সেখান থেকে ফিরে লন্ডন, লন্ডন থেকে কেন্ট, তারপর ইউরোপের নানা দেশ ঘুরে সাগর পাড়ি দিয়ে ব্রাজিল।
ঊনবিংশ শতাব্দীর ঔপনিবেশিক বাংলা। ইংরেজের চাকরি করা পিতার দুরন্ত ছেলেটির পড়াশোনায় মন বসত না। বরং দুষ্টুমি, শিকার, দুঃসাহসিক অভিযান, মল্লযুদ্ধে ঝোঁক ছিল বেশি। এসব করতে গিয়ে তৎকালীন হিন্দু বাঙালি-সমাজের রীতি ভেঙে কখন সে ধর্মান্তরিত হয়ে বিশ্বের দরবারে ভাগ্যান্বেষণে নেমে পড়েছে, ছেলেটি বোধ হয় নিজেই টের পায়নি।
কী না করেছেন তিনি তাঁর ভবঘুরে জীবনে! কতখানি ব্যর্থতার পরও একজন মানুষ সাফল্যের জন্যে মরিয়া প্রচেষ্টা করতে পারেন— তাঁর মতো জলজ্যান্ত উদাহরণ জগৎসংসারে বুঝি কমই আছে। সর্বস্বান্ত অবস্থা থেকে রাজকীয় সমাদর, বৈভব— এক আয়ুতে এমন নাটকীয় উত্থানপতন ক-জন বাঙালির জীবনে ঘটেছে! তিনি কর্নেল সুরেশ বিশ্বাস। একসময় পুরো ইউরোপ যাঁকে চিনত সার্কাসের ‘সিংহদমন সুরেশ’ নামে। কেমন ছিল সেই চিরভবঘুরে, পশুরাজ-পতি, যুদ্ধজয়ী বীর বাঙালির জীবন? সুরেশ বিশ্বাসের জীবনভিত্তিক প্রথম উপন্যাস ‘সিংহদমন’-এ খোঁজা হয়েছে অধুনাবিস্মৃত সেই মানুষটিকে।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম

















– A Ghosh (verified owner)
Rated 4 out of 5 stars
– Abhijit Chatterjee (verified owner)
Rated 4 out of 5 stars
– Soham Gupta (verified owner)
Rated 5 out of 5 stars
– Binita Debnath (verified owner)
Rated 5 out of 5 stars
– Sabarna Brahmachari (verified owner)
Rated 5 out of 5 stars