Frequently bought together

Sob Golpoi Premer Noy || Himi Mitra Roy || সব গল্পই প্রেমের নয়  || হিমি মিত্র রায় Kono Golpoi Premer Noy || Himi Mitra Roy Arakta Bhairab || Himi Mitra Roy || আরক্ত ভৈরব || হিমি মিত্র রায়
Total price: ₹599

খুব সাধারণ রোজকার জীবনের ঘটনা উঠে এসেছে এই গল্পগুলোর মধ্যে দিয়ে। বাহুল্যবর্জিত, আতিশয্য-বর্জিত সাদামাটা গল্প। ভালোবাসা, মান, অভিমান, বার্ধক্য, নির্ভরতা যার সব কিছুই আমার আপনার সঙ্গে কোনো-না-কোনোভাবে জড়িত সেই টুকরো ঘটনাগুলি নিয়েই এই ছবি। এখানে কোনো একটি গল্পের প্রোটাগনিস্ট যেমন বৈশাখের তপ্তদিনে এসি গাড়ি করে যাতায়াত করে, কিন্তু তার ভেতরের মন কাঠফাটা রোদ্দুরে দাঁড়িয়ে কাজ করা মানুষগুলোকে দেখে কাঁদে। অথবা, একমাত্র ছেলের মা ছেলের বিয়ে দিতে চাইছে কিন্তু ভেতরে ভেতরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে ছেলেকে হারানোর ভয়ে। রয়েছে ফাতিমার কথা, অ্যাসিডে পুড়ে যাওয়া মেয়েটির রোজকার জীবন, তার যন্ত্রণা, তার ভালোলাগা, ভালোবাসা, প্রতিশোধ এসব কিছু। আছে বাবা-মেয়ের চিরন্তন ভালোবাসার সম্পর্ক। আছে ধর্ষণের শিকার নাবালিকা মেয়ের কথা, বাবার যন্ত্রণার কথা। আছে রবীন্দ্র অনুরাগী এক মহিলার কথা যে তার রোজকার যাপনে একাত্ম হয় রবীন্দ্রনাথের কথা ভেবে। এমন নানান গল্প নিয়ে এই চোদ্দোটি গল্পের সংকলন, ‘সব গল্পই প্রেমের নয়’।

Weight 0.3 kg
Binding

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 267 books →

Recently Viewed