Frequently bought together

Soumyendranath Thakurer Aprakashita Kabita || Subhajit Sarkar || সৌম্যেন্দ্রনাথ ঠাকুরের  অপ্রকাশিত কবিতা || শুভজিৎ সরকার GOLAPBALA || KAUSHIK AKI Lokomanaser Jibika O Kathokathay Gyatikutum || Digen Barman || লোকমানসে জীবিকা ও কথকতায় জ্ঞাতি কুটুম || দিগেন বর্মন
Total price: ₹700

কবি, প্রাবন্ধিক, বাগ্মী, রাজনৈতিক চিন্তক ও আন্তর্জাতিক সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত সৌম্যেন্দ্রনাথ ঠাকুর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তাঁর মধ্যে থাকা ‘ভাবের রস’ ও ‘চিন্তার বীর্য’ দিয়ে বাঙালির শিল্প-সাহিত্যকে নানাভাবে পুষ্ট করেছেন। তাঁর প্রকাশিত রচনার সঙ্গে পাঠক পরিচিত হলেও, তাঁর লেখা কিছু মৌলিক কবিতা, অনুবাদ কবিতা ও কাব্যগ্রন্থ বাদে বেশিরভাগ কবিতাই অপ্রকাশিত ও অজ্ঞাত রয়ে গেছে। এই গ্রন্থে সংকলিত হয়েছে তাঁর অপ্রকাশিত কবিতাসমূহ। এই সংকলনের কবিতায় যেমন ব্যক্তিমানুষের অন্তর্জিজ্ঞাসা, যুগচেতনা, প্রেম, সময়ের স্পন্দন ধ্বনিত হয়েছে, তেমনি প্রতিফলিত হয়েছে স্বাধীনতা, মানবমুক্তি ও সামাজিক ন্যায়ের গভীর আকাঙ্ক্ষা। কবির পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বের অন্তরালে যে সংবেদনশীল কবিসত্তা লুকিয়ে ছিল, বিস্মৃত পাণ্ডুলিপি থেকে উদ্ধার হওয়া এই অপ্রকাশিত কবিতাগুলি তারই মূল্যবান সাক্ষ্য। এই সংকলন শুধু সাহিত্যপ্রেমীদের জন্য নয়, বাংলা সাহিত্য, ঠাকুর পরিবার ও বিংশ শতকের বৌদ্ধিক ইতিহাসের গবেষকদের কাছেও এক মূল্যবান সংযোজন হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।

Weight 0.5 kg
Language

Binding

ISBN

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed