Frequently bought together

Sundarbon Abishkar || সুন্দরবন আবিষ্কার Khelaghorer Dake || Arpita Sarkar || খেলাঘরের ডাকে || অর্পিতা সরকার ATANKER NEPATHYE  || Pallabi Sengupta || আতঙ্কের নেপথ্যে || পল্লবী সেনগুপ্ত
Total price: ₹1285

সুন্দরবন আবিষ্কার! এ আবার কেমন নাম৷ বইয়ের নাম শুনে কপালে ভাঁজ পড়বে অনেকেরই৷ সুন্দরবন সে তো আছে কবে থেকেই, আর তাকে নিয়ে চর্চাও তো কম হয় নি এবং হয়েই চলেছে৷ তবু সেই দীর্ঘকালের চেনা, চর্চায় চর্চায় ক্লিসে হয়ে যাওয়া সুন্দরবনের মাঝে আজও কি রয়ে গেছে অজানা অনাবিষ্কৃত নতুন সুন্দরবন?
থোড়-বড়ি-খাড়া আর খাড়া-বড়ি-থোড়ের গতানুগতিক সুন্দরবন চর্চাকে কিংবা বহুপঠিত প্রবন্ধের পুনঃপ্রকাশে পাঠকের সামনে নতুন বোতলে পুরানো পানীয় পরিবেশন নয়৷ নতুন নতুন আঙ্গিকে চেনা সুন্দরবনের অচেনা নানা দিক পাঠকের সামনে তুলে ধরতেই এই সংকলন৷
দুই বাংলার নির্বাচিত কয়েকজন প্রাবন্ধিকের লেখা নিয়ে সংকলন৷ লেখক তালিকায় যেমন আছেন দীর্ঘদিন সুন্দরবন নিয়ে চর্চা করছেন এমন মানুষ তেমনই আছেন সুন্দরবনে থাকা সাধারণ মানুষ৷ আজকের সুন্দরবনের একটি প্রকৃত ছবি পাঠকের জন্য ধরা রইল এই দুই মলাটে৷ আগামীর সুন্দরবন চর্চায় যা চিরন্তন সম্পদ রূপে বিবেচিত হবে৷
গতানুগতিকতার বৃত্তে ঘোরা সুন্দরবনকেন্দ্রিক প্রবন্ধ সাহিত্যের জগতে এই সংকলন এক মাইল স্টোন৷– বাস্তবিকই ‘সুন্দরবন আবিষ্কার’!

Weight 1.2 kg
Binding

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now