Frequently bought together

Surjatamasi || Kaushik Majumdar || সূর্যতামসী || কৌশিক মজুমদার Nibarsaptak || 2nd Part of Surjatamasi || নীবারসপ্তক || সূর্যতামসীর ২য় পর্ব Agniniroy || Kaushik Majumdar || অগ্নিনিরয় || কৌশিক মজুমদার
Total price: ₹879

New bestseller! Famous novel by Kaushik Majumdar

অতীব রহস্যময় উপাদেয় ডিটেকটিভ উপন্যাস

রহস্য সিরিজ পড়িবার নেশা রহিয়াছে? বহুদিন কোনো উৎকৃষ্ট শ্রেণির মগজের পুষ্টিকারক ডিটেকটিভ বইয়ের অভাব বোধ করিতেছিলেন? সেই অভাব অভাবনীয় উপায়ে পূর্ণ করিতে চলিয়াছে বুক ফার্ম প্রকাশন। তাঁহাদের অন্যতম লেখক কৌশিক মজুমদারের লেখা যিনি একবার পড়িতে শুরু করিয়াছেন, বই শেষ না হওয়া অবধি দুনিয়ার সমস্ত কিছু তিনি ভুলিতে বাধ্য। কৌশিকবাবুর সূর্যতামসী উপন্যাসখানি অতীব চিত্তাকর্ষক। ইহার প্রতি অধ্যায় দুর্দান্ত চমক, প্রতি পাতা চরম উত্তেজনা, আনন্দ ও বিস্ময়ের সৃষ্টি করিবেই। এই ধরনের বই বাজারে এই প্রথম। কাহিনির এক বড়ো অংশ জুড়িয়া রহিয়াছে উনিশ শতকের কলিকাতা, জাদুবিদ্যা, ভয়ংকর ষড়যন্ত্র, একদল উন্মাদ, ফ্রিম্যাসনের গুপ্ত সমিতি আর একের পর এক নৃশংস হত্যাকাণ্ড। রহিয়াছে বর্তমান কালের চন্দননগরে অনুরূপ হত্যা, গুপ্তধনের আভাস আর এক তরুণ ডিটেকটিভ। ঘটনা যতই নিবিড় হইবে, পাঠকের হৃদয়ও ততই সংশয়ান্ধকারে আচ্ছন্ন হইতে থাকিবে। বইয়ের অন্তিমে, এমন চমক উপস্থিত যাহাতে আপনাকে দ্বিতীয়বার বইটি পড়িতেই হইবে। খুব কম ডিটেকটিভ বইয়ের ক্ষেত্রে এমনটি বলা যায়। পড়ুন-পড়িয়া মুগ্ধ হউন।

Weight 0.5 kg
Binding

Language

Condition New
4.7 15 ratings
  • 5 ★80%
  • 4 ★13%
  • 3 ★7%
  • 2 ★0%
  • 1 ★0%

Customers say

Readers love this book — 93% of ratings are 4 stars or more. They especially praise the story. Customers are also happy with the delivery.

Tap a topic to see the reviews that mention it

Summarised from 11 customer reviews

15 reviews for Surjatamasi || Kaushik Majumdar || সূর্যতামসী || কৌশিক মজুমদার

  1. – Subhrangshu D (verified owner)

    Rated without a comment

  2. – koustavdeb390 (verified owner)

    দারুণ একটা বই। বর্তমানের তুর্বসু আর উনিশ শতকের কলকাতার তারিণীচরণ, প্রিয়নাথ দারোগা, গণপতি চক্রবর্তী ও সাইগারসনকে একই রহস্যের সুতোয় বেঁধে গল্পটা যেভাবে এগিয়েছে, সেটা সত্যিই মুগ্ধ করেছে।
    সবচেয়ে ভালো লেগেছে পুরোনো কলকাতার সেই আবহটা—মনে হচ্ছিল গল্পটা শুধু পড়ছি না, বরং সেই সময়ের কলকাতার অলিগলি দিয়ে হেঁটে বেড়াচ্ছি।
    তারিণীচরণ আর তুর্বসুর যোগসূত্র, প্রিয়নাথের ডায়েরি, জাদুর জগত আর রহস্য—সবকিছু মিলিয়ে গল্পটা ধীরে ধীরে নিজের একটা জগৎ তৈরি করে নেয়।
    ঐতিহাসিক চরিত্র আর কল্পকাহিনিকে এত সুন্দরভাবে মিশিয়ে দেওয়াটা সত্যিই প্রশংসনীয়।
    বইটা শেষ করার পরও তারিণী, প্রিয়নাথ আর সেই পুরোনো কলকাতার আবহটা বেশ কিছুক্ষণ মাথায় থেকে গিয়েছিল।
    রহস্যের পাশাপাশি একটা সময় ও জগতের মধ্যে হারিয়ে যাওয়ার যে অনুভূতি, সেটাই বইটার সবচেয়ে বড় প্রাপ্তি।

  3. – Swastayan Banerjee (verified owner)

    The mason series is an epic.

  4. – Anirban Mukherjee (verified owner)

    Rated 4 out of 5 stars

  5. – Kaustav Bandyopadhyay (verified owner)

    Rated 5 out of 5 stars

Only logged in customers who have purchased this product may leave a review.

See all 15 reviews →

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 267 books →

Recently Viewed