Frequently bought together

Syed Mustafa Siraj-er Dushprapyo Thriller || Syed Mustafa Siraj || সৈয়দ মুস্তাফা সিরাজের দুষ্প্রাপ্য থ্রিলার || সৈয়দ মুস্তাফা সিরাজ A Contract with God (Graphic Novel) || Will Eisner, Charbak Dipta || আ কন্ট্রাক্ট উইথ গড || উইল আইসনার, চার্বাক দীপ্ত Petni Samagra 2 || Amitabh Chakraborty || পেত্নি সমগ্র ২ || অমিতাভ চক্রবর্তী
Total price: ₹1095

বাংলা গোয়েন্দা, ভৌতিক ও থ্রিলার সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র সৈয়দ মুস্তাফা সিরাজ। ‘বুক ফার্ম’ তাঁর জনপ্রিয় সৃষ্টিগুলোর মধ্যে থেকে এই বইয়ে বেছে নিয়েছে লেখকের তিনটি ‘হারিয়ে যাওয়া’ থ্রিলার নভেলা। সেগুলো হল, ‘অপারেশন ভালকিরি: হিটলার হত্যার চক্রান্ত’, ‘বিষাক্ত সুন্দর ফুল’ এবং ‘শঙ্খবিষ’। সৈয়দ মুস্তাফা সিরাজের এই কাহিনিগুলিতে প্লটের বুনট, ভাষার ছন্দময়তা, ছোটো ছোটো জিনিসের অনিন্দ্যসুন্দর বর্ণনা ও সাবলীল কথনভঙ্গিতে পাঠককে মন্ত্রমুগ্ধ করে রাখে।‘নেকড়ের গুহা’ কী? সেখানে ব্রিফকেসে বোমা রেখে চলে গেল কারা? সত্যিই কি হিটলারকে হত্যা করা হয়েছিল?রাতের অন্ধকারে জোনাকি গাঁথা মুকুট পরে ঘুরে বেড়ায় কে? ‘ডাইনির বিষনখ’_ রহস্য কী?পুলিশ রাহুলকে এক গোপন কাজে পাঠিয়েছে ময়নাচকে। চেনা মুখগুলোর মধ্যেই কারা যেন চালায় কুখ্যাত অপরাধচক্র! গভীর রাতে ট্রাক লুট করে ড্রাইভারদের মৃতদেহ নদীর জলে ফেলে দেয় ওরা। রাহুল কি তাদের হারাতে পারবে?রুদ্ধশ্বাস এই কাহিনিগুলোয় মিশেছে ঐতিহাসিক চক্রান্ত, অলৌকিক ঘটনা, ম্যাজিক রিয়েলিজম, গ্রামীণ মিথ, মনস্তত্ত্ব, নিষিদ্ধ প্রেম এবং আরও কত কী!পাঠক, আপনি চমকে যেতে বাধ্য!

Weight 0.5 kg
ISBN

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 267 books →

Recently Viewed