মাঝবয়সী দেবাংশু বিবাহিত হয়েও তার থেকে পনেরো বছরের ছোট জয়িতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। দেবাংশুর স্ত্রী লোপা মারা যাওয়ার পর তাদের ছেলে সায়র তার বাবার বিবাহ বহির্ভূত সম্পর্কের আভাস পায়। সে ভাবতে থাকে তার মা কি জানতে পেরে গিয়েছিল বাবার জীবনে দ্বিতীয় নারীর কথা? অথবা জয়িতা নাগই নিজের অস্তিত্বের প্রমাণ দিয়েছেন তার মাকে! শরীরের ওপর অযত্ন করে তার মা হয়তো স্বেচ্ছায় জীবন থেকে সরে গেল। উপন্যাসে সদ্য মাতৃহারা সায়র এইসব প্রশ্নেরই উত্তর খোঁজে। জেগে ওঠে হত্যাস্পৃহা। সে ভাবতে থাকে জয়িতা নাগকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। রুচিশীল, স্নিগ্ধ পারিবারিক মন্ডলে বড় হওয়া সায়র কি পারবে হত্যার মত কান্ড ঘটাতে? অন্যদিকে, জয়িতা দেবাংশুর সম্পর্ক কি প্রেম থেকে এগোবে? দেবাংশু কি পারবে তার বাড়িতে লোপার জায়গায় জয়িতাকে বসাতে তার উত্তরই আছে ‘তরঙ্গ ওঠে’ উপন্যাসটিতে।
Taranga Othey (Bengali) || Sukanta Gangopadhyay ||তরঙ্গ ওঠে || সুকান্ত গঙ্গোপাধ্যায়
Original price was: ₹300.₹255Current price is: ₹255.
সদ্য মাতৃহারা হয়েছে ফার্স্ট ইয়ারের ছাত্র সায়র। প্রেমিকা হিমিকার মায়ের কাছে সে জানতে পারে তার বাবা দেবাংশুর জীবনে রয়েছে দ্বিতীয় এক নারী, জয়িতা নাগ। তিনি কি এবার আসছেন মায়ের জায়গা নিতে? প্রতিশোধস্পৃহা জেগে ওঠে সায়রের মনে। জয়িতা নাগকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য ভাড়াটে খুনির সন্ধানে বেরোয়… এভাবে কাহিনীর টানটান উত্তেজনার মধ্যে এসে পড়লেও, তা শেষমেশ সমস্ত অস্থিরতাকে অতিক্রম করে এক সুগভীর রূপ ধারণ করে। মানুষের মনের জটিল নকশা আঁকতে শুরু করেন লেখক।
About delivery estimates
This is an estimate. Actual delivery may differ depending on stock availability and courier or logistics disruptions.
Delivery dates are estimated for Indian pincodes only. For international orders, delivery time depends on actual logistics operations.
In stock
- Cash on delivery available
- Easy 10-day returns
- 100% secure payments
Frequently bought together
Only logged in customers who have purchased this product may leave a review.








Reviews
There are no reviews yet.