অ্যাকশন, অ্যাডভেঞ্চার আর কৈশোরের হারিয়ে যাওয়া নস্টালজিয়া ফিরিয়ে নিয়ে এল ‘বুক ফার্ম’। প্রায় ৫০ বছরের আগের পত্রিকার পাতায় হারিয়ে যাওয়া ‘অগ্রন্থিত’ টারজান উপন্যাস যা এডগার রাইজ বারোজের টারজান অনুবাদে নয়, এক মৌলিক টারজান কাহিনি হিসেবে ফিরে এল_ ‘সব্যসাচী’ (সুধীন্দ্রনাথ রাহা)-র স্বাদু কলমের ছোঁয়ায়। ‘সচিত্র টারজান সিরিজ’-এর এই বইগুলির পাতায় পাতায় নারায়ণ দেবনাথের দুষ্প্রাপ্য অলংকরণ বইটিকে অন্য মাত্রা দিয়েছে।১৯৫২-১৯৯৩ অবধি প্রায় ৪১ বছর ধরে সুধীন্দ্রনাথ রাহা ও নারায়ণ দেবনাথ জুটি টারজান সিরিজের মণিমুক্তো বাংলা সাহিত্যে ছড়িয়ে দিয়ে গেছেন। প্রায় ৪১ বছরের এই দীর্ঘ সফরে নারায়ণ দেবনাথের অলংকৃত টারজানের ছবি ৯০০-রও বেশি! বাংলা গ্রন্থ অলংকরণের ইতিহাসে এ-এক নজিরবিহীন রেকর্ড!আত্মবিস্মৃত বাঙালি আজ ভুলতে বসেছেন ‘সব্যসাচী’রূপী সুধীন্দ্রনাথকে, টারজান-অলংকরণ শিল্পী নারায়ণ দেবনাথকে। সেইজন্যেই ‘বুক ফার্ম’-এর পক্ষ থেকে তাঁদের কথা স্মরণ করে পাঠকদের হাতে বইগুলি তুলে দেওয়া হল।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম









– TAPABRATA NASKAR (verified owner)
Rated 5 out of 5 stars
– Neelormi Ray Chowdhury (verified owner)
Rated 5 out of 5 stars
– ABHISHEK CHATTERJEE (verified owner)
Rated 5 out of 5 stars
– Samiran Roy (verified owner)
Rated 5 out of 5 stars