দীপশিখা মুখার্জি বেঙ্গল মেডিকেল কলেজের ময়না তদন্তের ডাক্তার। তিনটি আলাদা তদন্তের স্বার্থে তার কাছে আসে কলকাতা পুলিশের অফিসার বরুণ সরকার। ‘কর্কটক্রান্তি’ উপন্যাসে কলকাতার বিভিন্ন প্রান্তে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের, বিভিন্ন সামাজিক অবস্থানের মানুষের। পোস্ট মর্টেম করতে গিয়ে দেখা যাচ্ছে, প্রত্যেকের লসিকা গ্রন্থি ফোলা। ‘ময়না তদন্ত’ উপন্যাসে ভবানীপুরের বনেদি চিকিৎসক পরিবারের এক সদস্যার অস্বাভাবিক মৃত্যু হয়, যিনি নিজেও মনোচিকিৎসক। পোস্ট মর্টেম করতে গিয়ে জানা যায়, অতীতে এই পরিবারে আরও অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ‘কালরাত্রি’ উপন্যাসে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় পরপর খুন হচ্ছেন বেশ কয়েকজন পুরুষ ও নারী। সবাইকেই ধারালো অস্ত্র দিয়ে পেট ফাঁসানো হচ্ছে। তারপর রক্ত দিয়ে পাশে আঁকা হচ্ছে জিভের মতো অদ্ভূত একটি চিহ্ন। অটপসি সার্জেন আর পুলিশ মিলে কীভাবে সমাধান করল তিন রহস্যের, এই নিয়েই তিনটি মেডিকেল থ্রিলার। বাংলা রহস্য উপন্যাসের ধারায় অন্যতর সংযোজন এই সংকলন।

Ananda Publishers
A legendary pillar of Bengali literature and publishing since 1957.
Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.















– Ashis Manna (verified owner)
Wonderful Thriller book.
– DIPANJAN MUKHERJEE (verified owner)
Tinti medical thriller একটি অসাধারণ বই
তিনটি গল্পই আপনাকে শেষ পর্যন্ত মুগ্ধ করে রাখে
ইন্দ্রনীল সান্যালের অসাধারণ লেখা
– Ayesha Chowdhury (verified owner)
Boichitro is the best online platform for buying books❤️