0 0

Frequently bought together

Tomar Porei Shunya || Adarsha || তোমার পরেই শূন্য || আদর্শ Jharer Parabarti Sangbad || Abhishek Chattopadhyay || ঝড়ের পরবর্তী সংবাদ || অভিষেক চট্টোপাধ্যায় Kathakali Kothay? || Abhishek Chattopadhyay || কথাকলি কোথায়? || অভিষেক চট্টোপাধ্যায়
Total price: ₹700

দুটো আলাদা মেরুর মানুষ তন্দ্রা আর বিহান। দুজনের জগৎ একে অপরের থেকে সম্পূর্ণরূপে আলাদা। তন্দ্রার জীবন বহু বছর ধরে চিরঅন্ধকারে নিমজ্জিত, সে চোখে দেখতে পায় না। তবে তন্দ্রা এক স্বাধীনচেতা তরুণী। আর অন্যদিকে বিহান একজন সফল আর্কিটেক্ট, পাশাপাশি তার অপর পরিচয়— সে একজন বিখ্যাত লেখক। ভাগ্যের অমোঘ নিয়মে মিলে যায় তাদের দুজনের জীবন। বিহানের সান্নিধ্য তন্দ্রাকে দেয় মুক্তির এক অনন্য স্বাদ। তারা প্রেমে পড়ে। কিন্তু তাদের এই সুন্দর সাজানো পৃথিবী মুহূর্তে উলটপালট হয়ে যায় এক ঘৃণ্য চক্রান্তে। জটিল অস্ত্রোপচারের পর তন্দ্রা তার চোখের দৃষ্টি ফিরে পেলেও হারিয়ে ফেলে তার জীবনের একমাত্র আলো— বিহানকে। তার জীবনের আনন্দ নিমেষে রূপ নেয় এক গভীর শূন্যতায়। একটি পুরনো ডায়েরির সূত্র ধরে তন্দ্রা পৌঁছায় একটি পাহাড়ি উপত্যকায়। কিন্তু তারপর তন্দ্রা কি পারবে বিহানকে খুঁজে বের করতে? নাকি বিশ্বাসঘাতকতা আর ভাগ্যের নিষ্ঠুর খেলায় ভালোবাসা হারিয়ে যাবে চিরতরে? এই উপন্যাসজুড়ে প্রেম, বিশ্বাস, ঘৃণা ও দ্বন্দ্ব পরস্পরের সঙ্গে মিলে গেছে এক সরলরেখায় । এই উপন্যাসকে তাই শুধু প্রেমের উপন্যাস বললে ভুল বলা হবে। আমাদের জীবনে যেমন কান্না-হাসি, দুঃখ-আনন্দ একসঙ্গে জড়িয়ে থাকে, এই গল্পটিও তেমনই। ‘তোমার পরেই শূন্য’ উপন্যাসে লেখক মুড়ে দিয়েছেন এক টুকরো বাস্তব জীবনকে।

Weight 0.5 kg
Language

Publishing Year

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Adarsha

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now