কল্যাণমূলক অর্থনীতির ভিত্তিগত সমস্যাগুলির গবেষণায় অমর্ত্য সেনের অবদান বিপুল। অর্থনীতি ও দর্শনশাস্ত্র থেকে উপাদান নিয়ে নুখ্য অর্থনৈতিক সমস্যাগুলির আলোচনায় তিনি যোগ করেন নৈতিকতার মাত্রা।উন্নয়ন ও স্ব-ক্ষমতা-তে অষ্টাদশ শতাব্দীর কবি উইলিয়ান কাউপারকে উদ্ধৃত করে তিনি বলেন, হাজার গুণ ভর-ভরম্ভ স্বাধীনতা দাসত্বে যে তৃপ্ত থাকে জানবে কী তা? অধ্যাপক সেন ব্যাখ্যা করেন কীভাবে সামগ্রিক প্রাচুর্যের বৃদ্ধি সম্পন্ন পৃথিবীতে, কোটি কোটি মানুষ এখনও অ-স্বাধীনতার শিকার। দারিদ্র্য, সামাজিক বঞ্চনা, রাজনৈতিক নিপীড়ন বা সাংস্কৃতিক স্বৈরতন্ত্র ইত্যাদি নানা বন্ধনে বাঁধা। উন্নয়নের প্রধান উদ্দেশ্যই হচ্ছে স্ব-ক্ষমতা ও তার গুণাবলীকে অ-স্বাধীনদের মধ্যে ছড়িয়ে দেওয়া। স্ব-ক্ষমতা হচ্ছে সামাজিক কল্যাণের সবচেয়ে কার্যকর উপায়। বাজার, বিভিন্ন রাজনৈতিক দল, আইনসভা, বিচারব্যবস্থা ও সংবাদমাধ্যন, প্রভৃতি সামাজিক প্রতিষ্ঠানগুলি ব্যক্তি স্বাধীনতার প্রসার ঘটিয়ে উন্নয়নে নিজস্ব অবদান রাখে, আবার সামাজিক মূল্যবোধগুলির দ্বারা নিজেদেরকেও বাঁচিয়ে রাখে।মূল্যবোধ, প্রতিষ্ঠান, উন্নয়ন ও স্বাধীনতার পারস্পরিক সংযোগকে তিনি অত্যন্ত সুচারুভাবে একটি বিশ্লেষণী পটে তুলে ধরেন।আমাদের যৌথ অর্থনৈতিক সম্পদ এবং আমাদের ইচ্ছামতো বেঁচে থাকার ক্ষমতার মধ্যে সম্বন্ধের প্রশ্নটি তুলে ও ব্যক্তিস্বাধীনতাকে একটি সামাজিক দায়বদ্ধতা হিসাবে অন্তর্ভুক্ত করে তিনি অর্থনীতিকে পৌঁছে দেন ব্যক্তির নঙ্গল ও স্ব-ক্ষমতার সামাজিক ভিত্তির আলোচনায়। পৃথিবীর পঁচিশটিরও বেশি ভাষায় অনূদিত এই গ্রন্থে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় ও মানবাধিকার সংক্রান্ত তাঁর সাম্প্রতিক চিন্তাগুলি চমৎকার ভাবে গ্রথিত।এই গ্রন্থের অনুবাদক অরবিন্দ রায় বিশিষ্ট শিল্প-পরিচালক এবং ‘দি ইন্ডিয়ান ম্যানেজার ইন সার্চ অফ এ স্টাইল’, ‘দি ম্যানেজার বিয়ন্ড দি অরগ্যানিজেশন’, ‘সরো ইজ নলেজ’ (উপন্যাস) ইত্যাদি গ্রন্থের লেখক।
Unnayan O Swakshamata || Amartya Sen
Original price was: ₹600.₹480Current price is: ₹480.
পৃথিবীর পঁচিশটিরও বেশি ভাষায় অনূদিত এই গ্রন্থে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় ও মানবাধিকার সংক্রান্ত তাঁর সাম্প্রতিক চিন্তাগুলি চমৎকার ভাবে গ্রথিত।
About delivery estimates
This is an estimate. Actual delivery may differ depending on stock availability and courier or logistics disruptions.
Delivery dates are estimated for Indian pincodes only. For international orders, delivery time depends on actual logistics operations.
In stock
- Cash on delivery available
- Easy 7-day returns
- 100% secure payments
Frequently bought together
Only logged in customers who have purchased this product may leave a review.























Reviews
There are no reviews yet.