উপেন্দ্রকিশোর মাত্র বাহান্ন বছরবয়সে প্রয়াত হয়েছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁরই প্রতিষ্ঠিত ‘সন্দেশ’ পত্রিকায় শিশু ও কিশোরদের উদ্দেশে লেখা একটি রচনায় বলা হয়েছিল, “তোমরা তাঁহাকে না চিনিলেও তিনি তোমাদিগকে বাংলার সকল বালক-বালিকাকে, শিশুদের মনটিকে, বেশ চিনিতেন।” উপেন্দ্রকিশোর- রচিত শিশুসাহিত্যের স্বর্ণসন্তারের সামনে দাঁড়ালে মনে হয় আজও এই স্রষ্টার কৃতিত্বের মূল্যায়ন যথাযথভাবে হয়নি। আজও তাঁর বহু রচনা অগ্রন্থিত অবস্থায় সমসাময়িক পত্র-পত্রিকায় থেকে গিয়েছে।বাংলা শিশু সাহিত্যের একটি ক্লাসিক অধ্যায় আছে। বহু বছর পরেও, নানা প্রতিবেশ সত্ত্বেও যার পুনপাঠযোগ্যতা এতটুকু কমেনি, সেই ক্লাসিক অধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ রচয়িতা উপেন্দ্রকিশোর।

Ananda Publishers
A legendary pillar of Bengali literature and publishing since 1957.
Ananda Publishers Pvt. Ltd. is a prestigious Kolkata-based publishing house established in 1957, renowned as a premier publisher of Bengali creative literature and academic works under the ABP Group.


















Reviews
There are no reviews yet.