কনফেস তো কেউ পাদ্রীর সামনে করে, কেউ-বা নিকট মানুষের কাছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন বেনামে কনফেশন করা হয়। বিভিন্ন মানুষ সেখানে মতামত দেন। সেখান থেকে বিভিন্ন মজার মজার কাহিনির জন্ম হয়। এই কনসেপ্ট থেকেই লেখা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক গল্পটি। কলেজ প্রেম এবং তার গোপনীয়তাই এই উপন্যাসের বিষয়।
অন্যদিকে মাংস উপন্যাসটি ক্যানিবলিজম নিয়ে লেখা। মানুষ কি মানুষের মাংস খেতে পারে? একজন মানুষের মাংসখেকো নাকি শহরেই ঘুরে বেড়াচ্ছে। তাকে নিয়েই লেখা মাংস। লেখকের কথায় এ উপন্যাসের অনুপ্রেরণা শিবরাম চক্রবর্তীর ‘নরখাদকের কবলে’ গল্পটি।
খুনের ব্যাপার-স্যাপার একটি অ্যাডাল্ট থ্রিলার। রজত, একজন সিরিয়াল কিলার। সুন্দরী মেয়েদের খুন করাই তার লক্ষ্য। একটা খুন করে পালাতে গিয়ে কোন কোন ঘটনার সম্মুখীন হতে হয় তাকে, এ উপন্যাস সে বিষয়ে লিখিত।

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম














– Ashima Kundu (verified owner)
Rated 5 out of 5 stars
– Sukanya Kundu (verified owner)
Rated 5 out of 5 stars
– DEBASHIS ROYCHOWDHURY (verified owner)
Rated 5 out of 5 stars