জন্ম ১ জানুয়ারী, ১৯৫৬। মেদিনীপুর জেলার (অধুনা পশ্চিম মেদিনীপুর ) চিত্রকলা (অধুনা পালজাগুল) গ্রামে। বাবা সুরেন্দ্রনাথ ভট্টাচার্য। মা মোহিনীবালা দেবী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষা ও সাহিত্যে এম.এ। পেশায় আইনজীবি। মূলতঃ ঔপন্যাসিক ও গল্পকার। আত্মপ্রকাশ দৃষ্টিদীপ ছদ্মনামের আড়ালে। বর্তমানে স্ব-নামেই পরিচিত সুসাহিত্যিক হিসাবে। প্রথম প্রকাশিত গ্রন্থ ‘মাধুরী কুটির’ (উপন্যাস)। প্রকাশকাল ১৯৮৬।
বর্তমানে প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশেরও বশি। উপন্যাসের সংখ্যা দশটি। নির্বাচিত গল্প সংকলন দুটি। কিশোর ও শিশু-গ্রন্থ তিরিশটি। অনুবাদ গ্রন্থ নয়টি। নামীদামী বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লিখে থাকেন। বেশিরভাগই গল্প। সেই গল্পের সংখ্যাও কম নয়। ইতিমধ্যে চারটি গল্প নিয়ে টেলেফিল্ম তৈরি হয়েছে। দূরদর্শনের তিনটি বিখ্যাত চ্যানেলে প্রদর্শিত হয়েছে। পুরস্কারপ্রাপ্তি: ‘মাইকেল মধুসূদন পুরস্কার’ ‘তারাশঙ্কর স্মৃতি পুরস্কার! ‘উত্তর পূর্ব ভারত সংস্কৃতি পুরস্কার’, উত্তরবঙ্গ নাট্যজগৎ পুরস্কার’ ‘উত্তর বাংলা পদক'(বাংলাদেশ) ত্রিভুজ পুরস্কার’ (ঢাকা) ‘সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি সম্মান’ আরো অনেক।













Reviews
There are no reviews yet.