0 0

Frequently bought together

Uro Khoi Vol 1 || উড়ো খই ১ Uttaradhikar || Samaresh Majumder || উত্তরাধিকার || সমরেশ মজুমদার NILKANTHA PAKHIR KHONJE || ATIN BANDYOPADHYAY || নীলকণ্ঠ পাখির খোঁজে || অতীন বন্দ্যোপাধ্যায়
Total price: ₹1498

উড়ো খই’ বিমল কর-এর আত্মজীবনী নয়,স্মৃতিকথা। সদর নয়, অন্দরের আলো-আঁধারি পথ দিয়ে এগিয়ে-যাওয়া ব্যাপ্ত, বিশাল, বণাঢ্য এক স্মৃতিকাহিনী। এ-কাহিনীর শুরু সেই ১৯৩১-৩২ সালে। লেখকের বয়স যখন মাত্রই নয়-দশ। সেখান থেকে দীর্ঘ প্রায় পঁচিশটি বছরের ধারাবাহিক স্মৃতিচয়ন এই গ্রন্থে। হোক আংশিক, তবু এই স্মৃতিকথার মধ্যে রয়েছে সেকালের বহু কথা, অনেক ছবি, ঘটনা ও মানুষজন, এবং সামাজিক পরিবেশের কাহিনী যা বিগত হলেও তার মূল্য হারায়নি, বরং বিগত বলেই যা আরও মূল্যবান। রয়েছে এমন-এক সৌন্দর্য ও সৌরভ, যা এখনও মনকে আচ্ছন্ন করে রাখে।বিহারপ্রবাসী এক মধ্যবিত্ত পরিবারের সাধারণ একটি ছেলে কী দেখেছিল তার বাল্যে-কৈশোরে, কী অনুভব করত সে, আর ক্রমশ বড় হয়ে উঠতে-উঠতে, নানা ঘাট ছুঁয়ে যেতে-যেতে কী দেখেছিল এই জীবনের—তার অন্তরঙ্গ বিবরণ ধরা আছে এই গ্রন্থে। ধরা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী, রাজনৈতিক আলোড়ন, আগস্ট আন্দোলন, মন্বন্তর আর দাঙ্গার দুঃসহ স্মৃতি, দেশভাগ। ধরা আছে অজস্র সুখ-দুঃখ, হতাশা আর আশ্বাস-খোঁজায় সমুজ্জ্বল কিছু মুহূর্তও। ‘উড়ো খই’ বস্তুত এক পটচিত্র। লেখক হিসেবে বিমল কর-এর খ্যাতি-প্রতিষ্ঠা অর্জনের অনেক আগেই শেষ হয়ে গেছে এই স্মৃতিকথা, তবু লেখক বিমল কর-এর প্রস্তুতিপর্বের বহু অভিজ্ঞতা ও উপাদান এখানে ইতস্তত ছড়িয়ে রয়েছে যা মনস্ক ও কৌতূহলী পাঠকের দৃষ্টি এড়াবে না। সেদিক থেকেও এ-গ্রন্থের মূল্য অপরিসীম।

Weight 0.8 kg
Binding

ISBN

Language

Pages

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

More books by Bimal kar

View all

Recently Viewed

  • Recently Viewed Products is a function which helps you keep track of your recent viewing history.
    Shop Now