পরিবর্তনই সংসারের নিয়ম। জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে পরিবর্তনকে আমরা মেনে নিতে বাধ্য। সময়ের সাথে তাল মিলিয়ে আমরা উন্নত হয়েছি প্রযুক্তিতে। মানবসভ্যতা অগ্রসর হয়ে পেরিয়ে এসেছে অনেক যুগ। কিন্তু তার সাথে লোপ পেয়েছে আমাদের বাস্তব বোধ। সবুজের পর সবুজ ধ্বংস করে আমরা উন্মাদের মতো নির্মাণ করে যাচ্ছি কংক্রিটের জঙ্গল। কাণ্ডজ্ঞানহীনভাবে আবর্জনা ছড়িয়ে দূষিত করছি আমাদের চারপাশের পরিবেশকে। এইভাবেই চলতে থাকলে সেদিন বেশি দূরে নেই যখন আমাদের পরের প্রজন্ম উত্তরাধিকার সূত্রে পাবে একটা কংক্রিটের জঙ্গল আর দূষিত মৃত নদীতে ঘেরা একটা মরুময় পৃথিবী যেখানে এই সবুজে ঘেরা প্রকৃতির অস্তিত্ব ইতিহাস বা কল্পকাহিনি ছাড়া আর কোথাও থাকবে না। গাছের কথা উল্লেখ করা থাকবে বইয়ের পাতায়, মিউজিয়ামে প্রাচীন দুস্প্রাপ্য কোনও বস্তুর মতো সাজানো থাকবে গাছের লাশ। যেখানে একটা নবজাতককে জন্ম নেওয়ার পর বুকভরা বাতাসের বিনিময়ে ভুগতে হবে তীব্র শ্বাসকষ্টে। যেখানে মানুষের আয় হবে সীমিত। এক ফোঁটা পানীয় জলের জন্য বন্য জন্তুর মতো সংঘর্ষ করবে তারা। প্রচণ্ড মরুপ্রদেশের মতো তাপপ্রবাহে দগ্ধ হয়ে যাওয়া প্রকৃতিতে সামান্য ছায়ার জন্য ভিক্ষুকের মতো হন্যে হয়ে ঘুরবে তারা। আর ওদের এই সর্বনাশের জন্য হয়তো দায়ী থাকব আমরাই। এরকমই সময়োপযোগী বিষয় নিয়ে লেখা একটি ভৌতিক উপন্যাস হল “হুইল চেয়ার”।
Wheel Chair || Sathi Das || হুইল চেয়ার || সাথী দাস
Original price was: ₹200.₹170Current price is: ₹170.
সবুজের পর সবুজ ধ্বংস করে আমরা উন্মাদের মতো নির্মাণ করে যাচ্ছি কংক্রিটের জঙ্গল। নবজাতককে জন্ম নেওয়ার পর বুকভরা বাতাসের বিনিময়ে ভুগতে হবে তীব্র শ্বাসকষ্টে। যেখানে মানুষের আয় হবে সীমিত। এক ফোঁটা পানীয় জলের জন্য বন্য জন্তুর মতো সংঘর্ষ করবে তারা। ওদের এই সর্বনাশের জন্য হয়তো দায়ী থাকব আমরাই। এরকমই সময়োপযোগী বিষয় নিয়ে লেখা একটি ভৌতিক উপন্যাস হল “হুইল চেয়ার”।
About delivery estimates
This is an estimate. Actual delivery may differ depending on stock availability and courier or logistics disruptions.
Delivery dates are estimated for Indian pincodes only. For international orders, delivery time depends on actual logistics operations.
In stock
- Cash on delivery available
- Easy 10-day returns
- 100% secure payments
Frequently bought together
Only logged in customers who have purchased this product may leave a review.











Reviews
There are no reviews yet.