0 0

Frequently bought together

Bangalir Din Bodoler Unish Bish || Soumen De || বাঙালির দিন বদলের উনিশ বিশ || সৌমেন দে American World Literature An Introduction || Paul Giles || AREKTA KOLKATA || Suprio Chowdhury || আরেকটা কলকাতা || সুপ্রিয় চৌধুরী
Total price: ₹3302

উনিশ শতকের শুরু থেকেই নতুন শহর ‘কলকেতা’-য় বসত করা শুরু করছে বাঙালি। নতুন শহরে   ইংরেজের চাকরি পাওয়ার লোভে বাঙালি ইংরেজী ভাষাটা রপ্ত করার চেষ্টা করছে। ও দিকে  ‘খেরেস্তান’   পাদ্রীরা বাংলা শেখার চেষ্টা করছে ,  শ্রীরামপুরে  ছাপাখানা বসিয়ে বাংলায় বাইবেল ছাপছে ধর্ম প্রচারের উদ্দেশ্যে।  আবার রামমোহন  রায় সেই ছাপাখানাকে  কাজে লাগাচ্ছেন বাংলা বই ছাপিয়ে সমাজসংস্কারের যুক্তি মানুষকে বোঝানোর কাজে।পত্তন হচ্ছে ফোর্ট উইলিয়াম  ‘কালেজ’-এর  ।   শুরু  হচ্ছে বাঙালির  বিজ্ঞান , দর্শন,আইন ,ইতিহাসের পাঠ  নেওয়া।  শুরু হচ্ছে বাঙালির বিলেত যাওয়াও। শহরে আসছে নানা  রকমের নতুন প্রযুক্তি যা বদলে দিচ্ছে বাঙালির জীবনশৈলী। বাঙালির কাছে উন্মোচিত হচ্ছে নূতন নূতন দিগন্ত ।  মধ্যযুগের  কুসংস্কারাচ্ছন্নতা কেটে  যাচ্ছে নুতন পাওয়া পাশ্চাত্যের আলোয় । সব মিলে  বাঙালির দিনবদল হচ্ছে ,  নবচেতনার উন্মেষ হচ্ছে।  উনিশ আর বিশ শতকের সেই আলো-আঁধারির সময়টাকে বারোটি প্রবন্ধের মধ্য দিয়ে খানিকটা ধরার চেষ্টা করেছেন লেখক। সহজ ভঙ্গীতে ও ঝরঝরে ভাষায় এই সময়ের নিরিখে একটি দরকারী কাজ ।

Weight 0.5 kg
Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed