Frequently bought together

Banglar Jomidar || Shri Bamacharan Mazumdar || বাঙ্গলার জমিদার || শ্রী বামাচরণ মজুমদার Achena Vietnam || Ashim Dev || অচেনা ভিয়েতনাম || অসীম দেব Jakhan Esechile, Arka Ankhir Adventure 1 || Abhik Dutta || যখন এসেছিলে, অর্ক আঁখির অ্যাডভেঞ্চার ১ || অভীক দত্ত
Total price: ₹1064

বাংলার জমিদারদের নিয়ে আমাদের কৌতূহল কোনওদিন শেষ হবে না। আজ পর্যন্ত  কত গল্প, কত উপন্যাস, কত সিনেমা থিয়েটার যাত্রা এবং কত গবেষণা গ্রন্থ যে লেখা হয়েছে তার হিসাব নেই। কিন্তু বামাচরণ মজুমদারের লেখা এই গ্রন্থ যেন এক ডুবসাঁতারু। তিনি একজন জমিদার হয়েও বিপুল পরিশ্রম করে ডুব দিয়েছেন এই পর্বের ইতিহাসের মহাসাগরে এবং তুলে এনেছেন সম্পূর্ণ মণিমুক্তোর খনিটি। এই গ্রন্থ পাঠ করলে জমিদারির উত্থান পতনের বৈজ্ঞানিক কারণটি পাঠকের সামনে উন্মোচিত হয়ে উঠবে। আবেগ, রোমান্টিকতা, জমিদারির চলে যাওয়ার হাহুতাশ, ভেঙে পড়া জমিদারবাড়ি এবং প্রাসাদগুলো নিয়ে দীর্ঘশ্বাসত্যাগ—সবই খুব স্বাভাবিক। কিন্তু কেন এমন হল? কোথায় ছিল আসল গলদ? কী কী করলে সেই গলদ সামলান যেত, এই নিয়ে গ্রন্থ বড়ো দুর্লভ আজও। উক্ত গ্রন্থটি উৎসাহী পাঠকদের জিজ্ঞাসা অনেকাংশেই পরিপূর্ণ করতে সক্ষম হবে।

পরিশিষ্টে রয়েছে আরও বিপুল তথ্যভাণ্ডার। সেখানে জমিদারদের তালিকা, আইনগত বিবর্তন, সংবাদপত্রগুলোর ভেতরে জমিদারির গুরুত্বপূর্ণ সংবাদগুলোর প্রতিফলন—যা পাঠককে নিয়ে যাবে একদম সেই সময়ের গর্ভে।

Binding

ISBN

Language

Publishing Year

Condition New

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Recently Viewed