সোম লাহিড়ী পুলিশের একজন পদস্থ অফিসার। আঁখি তার কন্যা। বাইরে থেকে আঁখিকে রাগী দেখতে হলেও ভেতরে ভেতরে সে একবারেই তা নয়। এহেন আঁখির জীবনে যেন আকাশ থেকে এক ছেলের আবির্ভাব হল। তার নাম অর্ক। ঈষৎ খ্যাপাটে, উলটোপালটা কাজ করাই অর্কর স্বভাব। আঁখি প্রেমে পড়লেও তার আসল চ্যালেঞ্জ হল কিছুতেই বুঝতে দেওয়া যাবে না সে প্রেমে পড়েছে। এরই সমান্তরালে আরেকটা কাহিনি চলছে যেখানে এই খ্যাপাটে ছেলেটির আড়ালে লুকিয়ে আছে এক তরুণ অফিসার।আঁখি কি কোনোদিন জানতে পারবে অর্ক আসলে কে?আসুন পড়া যাক এই রোমান্টিক থ্রিলার…

Book Farm
বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।
২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম।
২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।
আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।
আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম















– Rituparna Maji (verified owner)
Rated 3 out of 5 stars
– Soumika kundu (verified owner)
Rated 4 out of 5 stars
– Soumit Mandal (verified owner)
Rated 5 out of 5 stars
– Soumit Mandal (verified owner)
Rated 5 out of 5 stars
– priyanka chakraborty (verified owner)
Rated 5 out of 5 stars