Frequently bought together

Darjeeling Ebong || Abhik Dutta || দার্জিলিং এবং || অভীক দত্ত Jakhan Esechile, Arka Ankhir Adventure 1 || Abhik Dutta || যখন এসেছিলে, অর্ক আঁখির অ্যাডভেঞ্চার ১ || অভীক দত্ত Hridayer Padmabone || Abhik Dutta || হৃদয়ের পদ্মবনে || অভীক দত্ত
Total price: ₹720

দার্জিলিং একটা আবেগের নাম।দার্জিলিং নামটা শুনলেই মনে হয় আবার ছোটোবেলায় ফিরে যাওয়া গেল। প্রথম দার্জিলিং যাওয়া আর এতদিন পর আবার দার্জিলিং যাওয়ার উত্তেজনার অবশ্য কোনো পার্থক্য নেই। মনে হয় যেন সুযোগ পেলেই আরেকবার যাওয়া যায়। এই ভালোবাসা শেষ হবার নয়।তবে এই বইটি কিন্তু ছোটোবেলার গল্প বলে না। কুয়াশা, আবেগের টানাপোড়েন, রহস্য, মৃত্যু, অহংকার, রাগ, প্রতিহিংসা, ব্যর্থতা— সব কিছুকে এক সুতোয় গেঁথে রেখেছেন লেখক বইটিতে। অভীক দত্তর সুনিপুণ লেখনীর পরিচয় পাওয়া যায় বইটির পাতায় পাতায়।কোথাও সময় থেমে গেছে গল্পের প্রয়োজনে, আবার কোথাও অস্থির হয়ে ছুটে চলেছে দুর্বার গতিতে। কোথাও কোনো ক্যাফে-র সামনে দাঁড়িয়ে আমরা মুগ্ধ হয়ে শুনেছি চরিত্রগুলোর কথোপকথন।সস্তার হোটেল থেকে রহস্যময় গুম্ফা, নির্জন হোমস্টে থেকে মল রোডের কফি-শপ, গ্লেনারিস থেকে পাহাড়িগাঁও— এই উপন্যাসের চরিত্ররা সমানে খুঁজে চলেছে এক একটি প্রশ্নের উত্তর।মাঝে মাঝে আলোর দেখা মেলে বটে তবে পরক্ষণেই আবার কুয়াশা এসে ঢেকে দেয় সব— চলতে থাকে আবেগের ওঠা-নামা। আসলে কী ঘটছে বা কী ঘটতে চলেছে তাদের সঙ্গে?টানটান উত্তেজনায় ভরপুর অথচ গভীর অন্তর্মুখী এই গল্পের প্রতিটি পাতা উলটে মনে হয়— এর পর কী ঘটবে?‘দার্জিলিং’ এবং ‘আনন্দ বসন্ত সমাগমে’… এই দুটি নভেলা, এবং ‘মিনাং মনাস্টারির অস্তর’ বড়ো গল্পটি থাকছে এই বইতে। ‘দার্জিলিং’ নামের অপ্রকাশিত নভেলার সঙ্গে পূর্ব প্রকাশিত ‘দার্জিলিং মেল’ বইটি যুক্ত হয়ে ‘দার্জিলিং এবং…’ নামে এই বইটি প্রকাশ করল ‘বুক ফার্ম’।

Weight 0.5 kg
ISBN

Language

Pages

Publishing Year

Condition New
4.0 8 ratings
  • 5 ★63%
  • 4 ★13%
  • 3 ★0%
  • 2 ★13%
  • 1 ★13%

Customers say

Most readers are happy with this book — 75% rate it 4 stars or more. Opinions are mixed on the print & paper. Some reviews raise concerns about the writing, story and binding & cover.

Tap a topic to see the reviews that mention it

Summarised from 4 customer reviews

9 reviews for Darjeeling Ebong || Abhik Dutta || দার্জিলিং এবং || অভীক দত্ত

  1. – TANMOY C (verified owner)

    Rated without a comment

  2. – Debanil Bhattacharya (verified owner)

    Rated 5 out of 5 stars

  3. – Dipayan Roy Chowdhury (verified owner)

    Rated 5 out of 5 stars

  4. – Pallabi Roy (verified owner)

    Rated 5 out of 5 stars

  5. – Subhajit Das (verified owner)

    Rated 5 out of 5 stars

Only logged in customers who have purchased this product may leave a review.

See all 9 reviews →

Book Farm
About the publisher

Book Farm

বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন।

২০১৪ সালের এপ্রিল মাসে ইন্দ্রদার সঙ্গে দেখা। সেই বছরেই আগস্ট মাসে জীবনে প্রথমবার কলেজ স্ট্রিটে যাওয়া ইন্দ্রদার সঙ্গে আবার দেখা করতে। ইন্দ্রদার সঙ্গে একজন ফর্মাল ড্রেস পরা ভদ্রলোক ছিল, নাম শান্তনু ঘোষ। তারপরে কীভাবে যেন কতকিছু ঘটে গিয়েছিল – ম্যাজিকের মতন। ২০১৫ সালের আগস্ট মাসে অফিশিয়ালি জন্ম নিয়েছিল বুকফার্ম। 

২০১৫ সালের পুজোর আগে প্রথম বই – কমিক্স ও গ্রাফিক্স।

আমরা প্রথমদিন থেকে চেষ্টা করেছি বেস্ট কোয়ালিটির বুক প্রোডাকশন করার। ভালো লেখা, টপ ক্লাস বুক মেকিং, যথাযথ দাম, প্রপার মার্কেটিং ও প্রোমোশনের মাধ্যমে পাঠকদের মন জয় করার চেষ্টা আমরা আগামী দিনগুলোতেও করব।

আশা করি বুক ফার্ম ও বুক ফার্মের বইয়ের প্রতি আগামী দিনেও পাঠকদের ভালোবাসা বর্ষিত হবে। –টিম বুকফার্ম 

View all 267 books →